বগুড়ায় খাবারে নিষিদ্ধ রংয়ের ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণ করায় ভোক্তা-সংরক্ষণ অধিদপ্তর একটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে। শুক্রবার বেলা ১২টায় বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় অভিযানে ইয়াম-ইয়াম ট্রি নামক রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র
বিশ্বজুড়ে কর্মহীনতার বাড়বাড়ন্তে অশনি সঙ্কেত দেখছেন সকলেই। এর মধ্যেই নতুন করে আশঙ্কা বাড়িয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।
একজন পর্ন তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ দেয়ার জন্য আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। তাকে আগামী মঙ্গলবার তিনি আদালতে হাজির হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে এই ঘটনা ঘটেছিল। তবে অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ সময় নতুন করে পাঁচজনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানের শুরুতে মানুষ হুমড়ি খেয়ে বাজার কেনে তাই কিছুটা বাজার ঊর্ধ্বগতি হয়, তবে তা ক্রমান্বয়ে কমে এসেছে। দাম কমায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শিথিল করা হয়েছে, যাতে কৃষকরা মূল্য পায়।
কানাডিয়ান হাউস অব কমন্স আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (আইএমএলডি) আইনের বিল এস-২১৪ পাস করেছে।এই বিল পাস হওয়ার মাধ্যমে কানাডা এখন থেকে প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে।
মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে তিন শিশুসহ ৩১ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফিলিপাইনের দক্ষিণে বাসিলান দ্বীপের কাছে ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে ছয় মাসের এক শিশুও রয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে দেশে ৫৬ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি, মামলা ও পেশাগত কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
রাজধানীসহ দেশের নানা জায়গায় গতকাল রাতে বৃষ্টি হয়েছে। আর এ বৃষ্টিতে ঢাকার বাতাসের মানের উন্নতি হয়েছে। শুক্রবার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) এ তথ্য জানিয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা একটানা ১৪ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার কারণে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। এর ধারবাহিকতা আমাদের রক্ষা করতে হবে।