শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নে ধানখেত দেখতে গিয়ে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (২৯ মার্চ) দুপুর ৩টায় সাপের কামড়ের পর বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
র
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬১৫ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৪১৪ জন।
ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে আকাবা শারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এছাড়া ১৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
পদ্মা সেতু দিয়ে সাঁই সাঁই করে ছুটে চলছে সব ধরনের যান। তবে বন্ধ আছে মোটরসাইকেল চলাচল। মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টের দায়ের করা রিট আরো চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
পদ্মা সেতুর রেললাইনের ৭ মিটার কংক্রিট ঢালাই সম্পন্ন করার মধ্য দিয়ে সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার পাথর বিহীন রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৪ এপ্রিল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক রেল চালোনোর কথা রয়েছে।
রাজধানীতে মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহসান হোসাইন (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু রাগিব আখইয়ার ফাতিন (২৪) নামে আরো এক শিক্ষার্থী।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের অবিসংবাদিত প্রধান অর্থনৈতিক শক্তি এবং দেশটি বিশ্বাস করতো যে তার সামরিক বাহিনীও একইভাবে সর্বশক্তিমান। তবুও মাত্র আট বছর ধরে ভিয়েতনাম যুদ্ধে বিপুল অর্থ ও জনবল ক্ষয়ের পরও যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনামের বাহিনী এবং তাদের গেরিলা মিত্র ভিয়েত কংয়ের কাছে পরাজিত হয়েছিল।
ভারতে তেল রফতানির পরিমাণ আরো বাড়াতে চাইছে রাশিয়া। ওই দেশের বিখ্যাত তেল উৎপাদন সংস্থা রোসনেফটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে বিরাট চুক্তি সম্পাদন করেছে তারা। ভারতে তেল রফতানির পরিমাণ আরও বাড়িয়েই এই চুক্তি সম্পাদন হয়েছে।
জীবন ধারণের জন্য জীবিকার প্রয়োজন অনস্বীকার্য। ইসলাম কখনো এর গুরুত্ব অস্বীকার করেনি; বরং বিভিন্নভাবে জীবিকা অর্জনের প্রতি উৎসাহিত করেছে। যেমন কুরআনে ইরশাদ হয়েছে- ‘আল্লাহ তায়ালা ব্যবসায়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।’ (সূরা বাকারা-২৭৫
বিধি প্রণয়ন না করে ঢাকা ওয়াসার পানির দাম নির্ধারণকেও বে-আইনি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পানির দাম বাড়ানো যাবে না।