তুরস্কে গত মাসের ভূমিকম্পে প্রায় ৬,৬৬০ জন বিদেশী নিহত হয়েছেন। ভূমিকম্পে নিহতের সর্বশেষ পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে আনাদুলু নিউজ অ্যাজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, তুরস্কে ভূমিকম্পে নিহত হয়েছে ৪৮ হাজার ৪৪৮ জন। এছাড়া সিরিয়ায় ছয় হাজারের মতো লোক নিহত হয়েছে।
র
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নেতারা ঘোষণা করেছেন, ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত নতুন এক ত্রিপক্ষীয় চুক্তিবলে আমেরিকার কাছ থেকে তিনটি পরমাণু সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া। দৃশ্যত চীনকে টার্গেট করেই এমন শক্তিবৃদ্ধি করছে অস্ট্রেলিয়া।
মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক লাখ ১৪ হাজার ২৬০ জন। মারা গেছে ৫২১ জন।গতকাল সোমবার আক্রান্ত হয়েছিল ৬৬ হাজার ৮০১ জন। মারা গিয়েছিল ২৩৯ জন।
যে বালক একসময় রাস্তায় লেবুর শরবত আর রুটি বিক্রি করতেন, পরে তিনিই হয়ে উঠলেন আধুনিক তুরস্কের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ও যুদ্ধংদেহী এক আঞ্চলিক নেতা। তার উত্থান শুরু হয় প্রায় তিন দশক আগে ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। এর পরে তিনি তিন তিনবার প্রধানমন্ত্রী ও দু’দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার এই ক্ষমতা অব্যাহত রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন তিনি।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিয়ানমার থেকে পাচারকালে ইয়াবা ও ক্রিস্টাল মেথসহ (আইস) তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বিজিবি।
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে ১৭ জেলেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। এ সময় ৭১ কেজি জাটকা ইলিশ, পাঁচটি নৌকা ও ৬ লাখ ৭৩ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, তা চূড়ান্ত করতে মঙ্গলবার (১৪ মার্চ) বৈঠকে বসছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৈঠকে আসন্ন এই পরীক্ষার চূড়ান্ত তারিখ, আসন বিন্যাস, সামগ্রিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গায় ৩৮৮ ভরি রুপার গয়না জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার চুয়াডাঙ্গা- ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।