বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে বড় জয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। সোমবার (১৩ মার্চ) পোলিশদের বিপক্ষে ৫০-২২ ব্যবধানে জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
র
বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট ড্র করে সিরিজ জিতে নিয়েছে ভারত। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দারুণ এক জয়ের পর দ্বিতীয় ম্যাচটিও নিজেদের করে নেয় স্বাগতিকরা। তৃতীয় ম্যাচ অস্ট্রেলিয়া জিতে নিলেও সিরিজ নির্ধারণী ম্যাচ ড্র হয়।
চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬৮ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আন্দোলন ও সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
চট্টগ্রামের হালিশহরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মো. মুজাহিদ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে থানার আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেশের বিভিন্ন স্থানে আগামী দুই দিনে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার রাতে আবহাওয়াবিদ আবদুল হামিদ এ তথ্য জানান।
২০২৩ সালের শুরু থেকে নতুন কারিকুলামে পাঠদান চলছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে। এ দুই শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে কোনও প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
গাজীপুরে পৃথক ঘটনায় অন্তঃসত্ত্বাসহ দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার তাদের লাশ সিটি করপোরেশনের সদর থানাধীন পশ্চিম বাউপাড়া ও উত্তর সালনা এলাকা থেকে উদ্ধার করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন গ্রহণ চলবে ৮ মে পর্যন্ত।
লক্ষ্মীপুরে বিক্রির উদ্দেশ্যে এক হাজার টাকার দু’টি নকল (জাল) নোট রাখার দায়ে মো. খোকন (২৮) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।