স্থানীয়দের হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ রোববার (১২ মার্চ) সকাল বিক্ষোভের এই ডাক দেন তারা। সকাল ১০টায় এই মিছিল অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের জোহা চত্বর থেকে শুরু হবে বিক্ষোভ।
র
গোপালগঞ্জে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাদল বিশ্বাস (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেড়াতে এসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সরকারি তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় বেড়ানো শেষে ঢাকায় ফেরার পথে পানাম নগরীর পাশে আমিনপুর মাঠে তারা হামলার শিকার হন।
পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান সেবাদানকারী প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
রাজধানীর অভিজাত রেস্তোরাঁ সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানিতে মাংস দেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার শুনানি আগামী সোমবার (১৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
রাশিয়া থেকে সুখোই-৩৫ (এসইউ-৩৫) যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ইরান। ইরানের সম্প্রচার মাধ্যম রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত না করলেও ইরান ক্রয় চূড়ান্ত করেছে বলে দাবি করেছে।
তিন ম্যাচের সিরিজে সাগরিকার পাড়ে দাপুটে জয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রবিবার (১২ মার্চ) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।
বাটার প্রয়োজন হয় নানা ধরনের খাবার তৈরিতে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নির্ভর করি দোকান থেকে কেনা বাটারের ওপর। কিন্তু এটি ঘরে তৈরি করা যায় সহজেই। সেজন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন নেই।
তুরস্কের এজিয়ান উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় পাঁচজন মারা গেছেন। এছাড়া এই ঘটনায় আরও ১১ জনকে জীবিত উদ্ধার করেছে তুরস্ক। একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচ অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিস।