গুলিস্তানের সিদ্দিকবাজারের মর্মান্তিক ঘটনা নিছকই দুর্ঘটনা, নাকি নাশকতা তা তদন্তের মাধ্যমে বের করার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, একের পর এ ধরনের ঘটনা ঘটছে।
র
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের বিষয়ে কেন্দ্রের পর এবার তৎপর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর দুই নেতাকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
ঢাকার বাতাসের মান বুধবার সকালেও 'অস্বাস্থ্যকর' রয়েছে। সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৫৬ স্কোরে খারাপ বাতাসের মান নিয়ে বিশ্বের শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানী ১৩তম অবস্থানে রয়েছে।
রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আরও ২৬ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয়।
স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) উপলক্ষে কাতার সফর শেষে দেশের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাজধানীর গুলিস্তানের বিস্ফোরণে বিধ্বস্ত ভবনে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু হচ্ছে। মঙ্গলবার রাতে মারাত্মক ঝুঁকিপূর্ণ ভবনটির উদ্ধারকাজ স্থগিত করা হয়েছিল। এদিকে বিস্ফোরণে নিহত ১৮ জনের পরিচয় জানা গেছে।
২০২৩-২৪ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৃহত্তর রংপুর অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়ন। বুধবার (০৮ মার্চ) রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
তুরস্কে গত মাসের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বলে জাতিসঙ্ঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির এক কর্মকর্তা জানিয়েছেন। আগামী সপ্তাহে দাতাদের একটি বড় সম্মেলনের আগে এই তথ্য প্রকাশ করা হলো।