র

মঙ্গলবার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ দুই যুগ পর কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান।

সারাদেশে যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক : মহিলা পরিষদ

সারাদেশে যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক : মহিলা পরিষদ

সাম্প্রতিক সময়ে সারাদেশে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রবিবার এক বিবৃতিতে এমনটি দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সারাদেশে যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক, যা নারীদের স্বাধীনভাবে চলাচল, নিরাপত্তা এবং অগ্রযাত্রায় ব্যাহত করছে।এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। 

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৫ জন দগ্ধ

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। এ সময় রুমের দরজা-জানালা ভেঙ্গে উড়ে যায়। এতে পাশের বাড়ির চারটি রুমের জানালা ভেঙ্গে চুর্ণ হয়ে যায়।

স্বর্ণের দাম ভরিতে ১,১৬৬ টাকা কমেছে

স্বর্ণের দাম ভরিতে ১,১৬৬ টাকা কমেছে

দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা। এই দাম কমার কারণে প্রতি ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণ কিনতে গ্রাহকে গুনতে হবে ৯১ হাজার ৯৬ টাকা।

সোনারগাঁওয়ে ২ ভাইকে হত্যা : হত্যার সাথে জড়িতদের বাড়িতে আগুন

সোনারগাঁওয়ে ২ ভাইকে হত্যা : হত্যার সাথে জড়িতদের বাড়িতে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই ভাইকে হত্যার জেরে বিক্ষুদ্ধ স্বজন ও এলাকাবাসী রাত সাড়ে ৯টার দিকে হত্যার সাথে জড়িতদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে করে তাদের দুটি বসত ঘরসহ ১০টি ভাড়া দেয়া কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া

ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া

লেখা হলো না প্রোটিয়া রূপকথা, গড়া হলো না ইতিহাস; আরো একবার শিরোপা হলো হাতছাড়া, আরো একবার স্বপ্ন ভঙ্গ দক্ষিণ আফ্রিকার। বিপরীতে আরো একবার বিশ্বকাপের রঙ থেকে গেল হলদেই, হেক্সা জয় অস্ট্রেলিয়ার। রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে তুললো অস্ট্রেলিয়া নারী দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

বর্তমান সীমানা ঠিক রেখে ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ

বর্তমান সীমানা ঠিক রেখে ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ

বর্তমান সীমানাকে ঠিক রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তার ওয়েবসাইটে ৩ শ’ সংসদীয় আসনের খসড়া সীমানা প্রকাশ করেছে। তালিকাটি সম্পর্কে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দাদের কাছে থেকে লিখিত দাবি বা আপত্তি বা সুপারিশ বা মতামত আহ্বান করছে নির্বাচন কমিশন।

এসএ পরিবহন থেকে ৫২ লাখ টাকার গার্মেন্টস কাপড় আটক

এসএ পরিবহন থেকে ৫২ লাখ টাকার গার্মেন্টস কাপড় আটক

চোরাচালানের অভিযোগে চট্টগ্রামের কাজিরদেউরীস্থ এসএ পরিবহন প্রাঙ্গণ হতে ৫১ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৮ দশমিক ৬ টন নিট ফেব্রিক্স (গার্মেন্টসের কাপড়) আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।