র

মৌচাক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

মৌচাক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মৌচাক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে । ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাদেশের প্রতি জাতিসঙ্ঘের সমর্থন পুনর্ব্যক্ত করলেন গুতেরেস

বাংলাদেশের প্রতি জাতিসঙ্ঘের সমর্থন পুনর্ব্যক্ত করলেন গুতেরেস

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চলমান বৈশ্বিক সংঘাত, আর্থিক, জ্বালানি ও খাদ্য সঙ্কট ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে উদ্ভূত চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় বাংলাদেশের প্রতি জাতিসঙ্ঘের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

সিরাজগঞ্জে চেয়ারম্যানকে গুলি করে হত্যা মামলায় আটক ৩

সিরাজগঞ্জে চেয়ারম্যানকে গুলি করে হত্যা মামলায় আটক ৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ময়মনসিংহে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ সদরে সাদ্দাম হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বাঘেরকান্দা নিজকল্পা এলাকার একটি মেহগনি গাছের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর মাইনটি বিস্ফোরিত হয়।

মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলার আঞ্চলিক মহাসড়কে একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।

চীন সফরে যাচ্ছেন ম্যাঁক্রো

চীন সফরে যাচ্ছেন ম্যাঁক্রো

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো আগামী এপ্রিলে চীন সফরে যাচ্ছেন। শনিবার তিনি এ কথা জানিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান।

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন হতাহত হয়েছে। নিহত হয়েছেন মোটরসাইকেল চালক। আহত হয়েছে সাইকেল চালকসহ দু’জন।