র

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সোমবার ঢাকা আসছেন

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সোমবার ঢাকা আসছেন

তিন দিনের সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ভারতীয় পর্যটকদের নতুন গন্তব্য সৌদি আরব!

ভারতীয় পর্যটকদের নতুন গন্তব্য সৌদি আরব!

সৌদি আরবে ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে এবং ২০৩০ সাল নাগাদ বার্ষিক হিসাবে ভারত থেকেই সবচেয়ে বেশি দেশটিতে যাবে বলে সৌদি টুরিজম অথোরিটি (এসটিএ) আশা করছে।

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার প্রতিশ্রুতি ওমানের

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার প্রতিশ্রুতি ওমানের

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করার প্রতিশ্রুতি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দিয়েছে ওমান। সামা নিউজ এ খবর জানিয়েছে।ইসরাইলি চ্যানেল ১২, সামা নিউজ জানায়, ইসরাইলি বিমানকে ওমান তার আকাশের ওপর দিয়ে উড্ডয়নের অনুমতি দেয়ার পর দেশটি এই প্রতিশ্রুতি দেয়।

নেপালে উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ, সরকার ঝুঁকিতে

নেপালে উপ-প্রধানমন্ত্রীর পদত্যাগ, সরকার ঝুঁকিতে

রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচন্ডের সাথে মতবিরোধের জের ধরে নেপালের উপপ্রধানমন্ত্রীসহ তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। এর মাধ্যমে ক্ষমতাসীন জোটে ভাঙনের সৃষ্টি হয়েছে। অবশ্য সরকার এতে ঝুঁকিতে থাকলেও এখনই পড়ে যাওয়ার শঙ্কা নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

টেকনাফে র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফে র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ শেখ আহমদ (৩৮) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে একটি দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বাছির মিয়া (৩৫) নামে এক ব্যক্তির। নিহত বাছির মিয়া জেলার মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে। শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক; মূল হোতা গ্রেফতার

মা-মেয়েকে পিলারে বেঁধে টিকটক; মূল হোতা গ্রেফতার

নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়েকে পিলারের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা মো. জিল্লুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোর্পদ করেন। এর আগে, শুক্রবার রাতে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

৬ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামি গ্রেফতার

৬ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামি গ্রেফতার

দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে কক্সবাজার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।