র

২১ ফেব্রুয়ারি উগ্র হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

২১ ফেব্রুয়ারি উগ্র হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উগ্রবাদী হামলার সুনির্দিষ্ট কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলবে। আজ রাজধানীতে কালশী ফ্লাইওভার এবং ইসিবি স্কয়ার থেকে কালশী হয়ে মিরপুর পর্যন্ত ছয় লেনের সড়ক উদ্বোধনের পর একথা বলেন তিনি।

মানবতাবিরোধী অপরাধে ৫ জনের রায় কাল সোমবার

মানবতাবিরোধী অপরাধে ৫ জনের রায় কাল সোমবার

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহের ত্রিশালের পাঁচ জনের বিষয়ে কাল সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবে।

বাংলাদেশে ‘ফারাজ’ সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশে ‘ফারাজ’ সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

রাজধানীর গুলশানের হলি আর্টিজন রেস্তোরায় ২০১৬ সালের ১ জুলাই উগ্রবাদীদের হামলার ঘটনার প্রেক্ষাপটে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের সিনেমা হলে এবং অনলাইন প্লাটফর্মে মুক্তি না দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার বাড়িতে হাসপাতালের যত্ন নিচ্ছেন

মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার বাড়িতে হাসপাতালের যত্ন নিচ্ছেন

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে তাঁর বাড়িতেই হাসপাতালের যত্ন নেয়ার সুবিধা দেয়া হয়েছে।তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত য্ক্তুরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল-কাভাডভ্যান সংঘর্ষে কাজী আরশাফুল (২৪) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী আইয়ুব আলীকে (২৬) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তুরস্কে ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর দম্পতি জীবিত উদ্ধার, মারা গেছে তাদের সন্তান

তুরস্কে ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা পর দম্পতি জীবিত উদ্ধার, মারা গেছে তাদের সন্তান

তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের ১২ দিনেরও বেশি সময় পর ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের নিচ থেকে এক দম্পতি ও তাদের ছেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে তাদের ছেলে হাসপাতালে মারা যায়। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম বিষয়টি জানিয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়ল

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়ল

২০২২-২৩ অর্থবছরের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদনের সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ আবেদন করতে পারবেন।

গুগলকে চ্যালেঞ্জ জানাতে নয়া হাতিয়ার মাস্কের

গুগলকে চ্যালেঞ্জ জানাতে নয়া হাতিয়ার মাস্কের

কৃত্রিম মেধার দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছে ইলন মাস্ক স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত গবেষণা সংস্থা ‘ওপেনএআই’। কৃত্রিম মেধা দিয়ে তারা তৈরি করে ফেলেছে এক আশ্চর্য সফ্টওয়্যার, নাম চ্যাটজিপিটি।