বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি ২০২৩) থেকে যশোরে শুরু হয়েছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী ও শিল্প শিবির। চারদিনের এ প্রদর্শনী ভারত ও বাংলাদেশের ৮০ জন শিল্পী অংশ নিচ্ছেন।
র
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সৌদি আরবের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল্লাহ বিন আমের আল সোয়াহার মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের ঢাকায় অবস্থানরত সদস্যদের এক সভা আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
অমুর একুশে গ্রন্থমেলা ২০২৩- এ প্রকাশিত হলো লেখক ও গবেষক স্যামুয়েল হকের কবিতার বই কবিতায় স্যামুয়েল। বইটি প্রকাশ করেছে জি-সিরিজ প্রকাশনী।
বিশ্বের অনেক দেশের কয়েক কোটি টুইটার ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। মূলত যুক্তরাষ্ট্র, কানাডার মতো কিছু দেশেই এই বিভ্রাট ঘটে। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এ তথ্য নিশ্চিত করেছে। খবর- ওয়াশিংটন পোস্ট।
যশোরে পৃথক পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলিসহ দুজনকে আটক করেছেন পুলিশ। বুধবার গভীর রাতে সদর উপজেলার মোবারককাটি ও যশোর এয়ারপোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতাসহ নানা বিষয়ে সরকারি কার্যক্রম নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান বুধবার ‘ঘাটতি’ থাকার কথা স্বীকার করেছেন।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রংপুর নগরীর গণেশপুর এলাকা দুই বোনকে হত্যার দায়ে এক যুবকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং একলাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালতের বিচারক। এসময় অপর এক আসামিকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়।
সারাদেশে পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা হিসেবে আট কোটি ১০ লাখ টাকা দেয়া শুরু করেছে সরকার।বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কর্মসূচির আওতায় মোট চার লাখ কৃষক বীজ পাবেন।