আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেলের রাজধানীর উত্তরা সেন্টার স্টেশন চালু হবে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানা যায়।
র
এমবাপে দলে না থাকায় মার্সেইয়ের বিপক্ষে জ্বলে উঠতে পারলোনা মেসি ও নেইমাররা। তাই ফরাসি কাপ থেকে ছিটকে গেলো পিএসজি। তাদের বিদায় করে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছে মার্সেই।
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছে।
দূষিত বাতাসের তালিকায় আবারও শীর্ষে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর (২৩৬) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় রয়েছে যাত্রী ও যানবাহন।
এম মাহফুজ আলম, পাবনা: আজ বৃহস্পতিবার ‘রূপপুর স্টেশন’ নামে নতুন একটি রেলওয়ে স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩শ’ ৩৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে এটির নির্মাণের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে ভার্চুয়ালি এই নতুন রেলস্টেশনের উদ্বোধন করবেন। পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আসাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজারও হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে৷উদ্ধারকর্মীদের সংগঠন হোয়াইট হেলমেট জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় দেড় হাজারের বেশি লাশ উদ্ধার হয়েছে, আহত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ৷
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সড়ক দুর্ঘটনায় পলাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কাজলা ব্রিজের ওপরে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।