প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা নির্বাচন নিয়ে সমালোচনার জবাবে বলেছেন, নির্বাচন যে আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু হয়, অবাধ ও নিরপেক্ষ হয়, সেটাই এই নির্বাচনের (রংপুর সিটি নির্বাচন, ছয়টি উপনির্বাচনসহ সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচন) মধ্যদিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি
র
মহাসড়কে তৈরি পোশাকের কার্ভার্ডভ্যানে চুরি এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপে উচ্চ মূল্যস্ফীতির কারণে রফতানি আদেশ কমছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা। তারা বলেছেন, চুরি বন্ধ না হলে ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে পারে।
পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের দুই সহকারী অধ্যাপক মো. কামাল হোসেনে এবং মাসুদ রানা।
আগারগাও-মতিঝিল অংশের ৯২ শতাংশের বেশি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বৈদ্যুতিক ও যান্ত্রিক সিস্টেম স্থাপনের ৮৮ দশমিক ২২ শতাংশ কাজও সম্পন্ন হয়েছে।
আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোন সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া একই সিলেবাসের ওপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র করা হবে।
দেশে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ১১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
২০২২ সালের এইচএসসি ও সমমমানের পরীক্ষায় পাসের হারে সেরা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৪১ শতাংশ।
বরিশাল ক্যাডেট কলেজে প্রশিক্ষণরত অবস্থায় দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশালের রহমতপুরে ক্যাডেট কলেজ ক্যাম্পাসে সালমান জুবায়ের (১৫) আহত হন।
এবারের এইসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করেনি।