র

ফেনসিডিলসহ কৃষি ব্যাংক কর্মকর্তা আটক

ফেনসিডিলসহ কৃষি ব্যাংক কর্মকর্তা আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় তিন বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।সোমবার (৩০ জানুয়ারি) মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দায়িরাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

৩৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান খান

৩৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আসন্ন জাতীয় পরিষদের উপ-নির্বাচনে ৩৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাকিস্তানের ইতিহাসে কোনো এক ব্যক্তি আগে কখনো এতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। আগামী ১৬ মার্চ ভোট হবে।

ফিনল্যান্ডকে ন্যাটোতে গ্রহণ করা হতে পারে, সুইডেনকে নয় : এরদোগান

ফিনল্যান্ডকে ন্যাটোতে গ্রহণ করা হতে পারে, সুইডেনকে নয় : এরদোগান

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান ইঙ্গিত দিয়েছেন যে আঙ্কারা ফিনল্যান্ডকে সামরিক জোট ন্যাটোতে গ্রহণ করতে পারে, তবে সুইডেনকে নয়।

বাভুমার সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

বাভুমার সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

অধিনায়ক তেম্বা বাভুমার সেঞ্চুরিতে এক ম্যাচ বাকী রেখেই বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারিয়েছে সফরকারী ইংল্যান্ডকে। বাভুমা ১০৯ রানের নান্দনিক ইনিংস খেলেন।

সিরিজে সমতা ফেরালো ভারত

সিরিজে সমতা ফেরালো ভারত

বোলারদের নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালো স্বাগতিক ভারত।সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। প্রথম টি-টোয়েন্টি ২১ রানে জিতেছিলো নিউজিল্যান্ড। এ ম্যাচ শেষে তিন টি-টোয়েন্টি  সিরিজে এখন ১-১ সমতা।

৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু

৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু

আগামী ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। রোববার (২৯ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানায়।

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা’র কমান্ডারসহ আটক ৫

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা’র কমান্ডারসহ আটক ৫

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার ডা. রফিকসহ পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আর্মড পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।