গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এসময় বেপরোয়া গতির বাসটির বাসটির ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।
র
চলতি বছরের হজ প্যাকেজ ২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
বৃষ্টি, তুষারপাত এবং প্রবল বাতাস নিয়ে আসা ঝড়ে শনিবার ক্যালিফোর্নিয়া নতুন করে আক্রান্ত হয়েছে।আগামী সপ্তাহে কিছুটা স্বস্তি এলেও সপ্তাহান্তে দু’টি ঝড় একত্রে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এর মধ্যে প্রথমটি উপকূলে আরো ভারী বৃষ্টিসহ আঘাত হানতে পারে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ১০ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৩০ হাজার ৫৬০ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি ২৬ লাখ ৮১ হাজার ২৫৫ জন।
সরকারের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আওতায় দ্বিতীয় পর্যায়ে আজ ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যেন ভিন্ন উইকেটে ব্যাটিং করল দুই দল। ভারতীয় ব্যাটসম্যানরা দাপট দেখানোর পর মুখ থুবড়ে পড়ল লঙ্কানরা। শুবমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে স্বাগতিকরা গড়ল বিশাল পুঁজি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে মোস্তফা কামাল উদ্দিনকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ছিলেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে রোববার সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন।