র

তেতুঁলিয়া ও বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

তেতুঁলিয়া ও বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

সারাদেশেই জেকে বসেছে শীত। আবহাওয়া অধিদফতর বলছে, নওগাঁ ও পঞ্চগড় জেলায় মৃদু শৈত্য প্রবাহ বহমান রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুঁলিয়া ও বদলগাছিতে।

করোনায় আক্রান্তের সংখ্যা ৬৬ কোটি ১১ লাখ ছাড়াল

করোনায় আক্রান্তের সংখ্যা ৬৬ কোটি ১১ লাখ ছাড়াল

মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৬ কোটি ১১ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৬৬ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, শনিবার বেলা ১২টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ কোটি ১১ লাখ ২৮

বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই : কাদের

বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই : কাদের

আমাদের সবার চেতনায় বঙ্গবন্ধু, আমাদের সবার নিঃশ্বাসে বঙ্গবন্ধু, আমাদের বিশ্বাসে বঙ্গবন্ধু। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই।  এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।তিনি বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তার মেয়ে শেখ হাসিনা।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়

বিশ্বের দূষিত শহরের তালিকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ নিয়ে ঢাকার অবস্থান তৃতীয়। শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৯৬।

প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ৪ উইকেটে ৭১ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা। ৬ উইকেট হাতে নিয়ে এখনো  ১৬ রানে পিছিয়ে বাংলাদেশ।

ভারতের প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট সানিয়া

ভারতের প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট সানিয়া

ভারতে প্রথম মুসলিম নারী হিসেবে যুদ্ধবিমানের পাইলট হলেন সানিয়া মির্জা। সম্প্রতি ফাইটার পাইলট হওয়ার পরীক্ষায় পাস করে ইতিহাস গড়েছেন তিনি। আগামী ২৭ ডিসেম্বর থেকেই স্বপ্নের চাকরিতে যোগ দেবেন এ তরুণী। মেয়ের এমন সাফল্যে গর্বিত সানিয়ার মা-বাবা। এনডিটিভি।

বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে মাঠে নামছে ডিএসসিসি

বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে মাঠে নামছে ডিএসসিসি

নিজেদের আওতাধীন এলাকায় বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। চলতি ডিসেম্বর থেকে আগামী জুন মাস পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

কক্সবাজারে ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারে ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তার অপর এক সহযোগী পালিয়ে গেছে। শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১৫।

রংপুর ডিবির হাতে তেরো লক্ষাধিক অবৈধ বিড়ি জব্দ; গ্রেফতার দুই

রংপুর ডিবির হাতে তেরো লক্ষাধিক অবৈধ বিড়ি জব্দ; গ্রেফতার দুই

রংপুরে নকল ব্যান্ডরোলযুক্ত তেরো লক্ষাধিক অনুমোদনহীন অবৈধ গফুর বিড়ি ও নবাব বিড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় মালিকের প্রতিনিধি ও পিকআপ ভ্যান চালককে গ্রেফতার করা হয়েছে