র

যুদ্ধে বাঁচতে নিজেই পা কাটলেন, পরে উদ্ধার

যুদ্ধে বাঁচতে নিজেই পা কাটলেন, পরে উদ্ধার

বোমায় বিধ্বস্ত এক স্কুলের বয়লারের নিচের গর্তে গুটিসুটি মেরে থাকা অবস্থায় ভয়ংকর এক সিদ্ধান্তে পৌঁছান কনস্তান্তিন ক্লাসেঙ্কো। বাঁচতে হলে তার বাকি একমাত্র পাটিও কেটে ফেলতে হবে। ইউক্রেনীয় এই পদাতিক সেনার বাঁ পা আগেই ফেব্রুয়ারিতে রুশ ড্রোন হামলায় উড়ে গিয়েছিল। একই হামলায় তার ডান পা ভেঙে বেঁকে যায়, ফলে হামাগুড়ি দেওয়াও কঠিন হয়ে পড়ে।

মেয়াদ থাকা সিরিঞ্জ, ক্যানুলা চিকিৎসাসামগ্রী বর্জ্যের ভাগাড়ে

মেয়াদ থাকা সিরিঞ্জ, ক্যানুলা চিকিৎসাসামগ্রী বর্জ্যের ভাগাড়ে

মেয়াদ শেষ হতে এখনো দুই থেকে পাঁচ বছর বাকি থাকলেও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের অব্যবহূত সিরিঞ্জ, ক্যানুলা ও স্যালাইন পাওয়া যাচ্ছে নগরের শম্ভুগঞ্জের একটি বর্জ্য সংরক্ষণাগারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ এ বিষয়টি প্রকাশ হলে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত হচ্ছে।

বালতিস্তানে পর্যটকসহ হাজারো মানুষ আটকা

বালতিস্তানে পর্যটকসহ হাজারো মানুষ আটকা

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলের স্কার্টু জেলার রাউন্ডু উপত্যকায় বৃহস্পতিবার সকালে এক ভূমিধসে বালতিস্তান মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকসহ কয়েক হাজার যাত্রী রাস্তার উভয় পাশে আটকা পড়েছেন।

সচিবালয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ

সচিবালয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ

সম্প্রতি সচিবালয়ে একটি মন্ত্রণালয়ের অধীন হঠাত্ একযোগে ১১টি উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) পরিবর্তনের উদ্যোগ নিয়ে প্রশ্ন ওঠেছে। প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে আকস্মিকভাবে একটি জুম মিটিং করে প্রকল্প পরিচালক পরিবর্তনের প্রস্তাব তৈরি করা হয়। বর্তমান প্রকল্প পরিচালকদের কর্মদক্ষতা, প্রকল্পের অগ্রগতি কিংবা তাদের পরিবর্তনের প্রয়োজনীয়তা যথাযথভাবে মূল্যায়ন না করেই নতুন পরিচালকদের নাম প্রস্তাব করা হয়। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট মন্ত্রী প্রস্তাবটি আটকে দেন।

হান্টার বাইডেনের ল্যাপটপ তদন্ত : মিথ্যা বলায় অভিযুক্ত সাবেক দুই এফবিআই কর্মকর্তা

হান্টার বাইডেনের ল্যাপটপ তদন্ত : মিথ্যা বলায় অভিযুক্ত সাবেক দুই এফবিআই কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ল্যাপটপ তদন্তের ঘটনায় কংগ্রেসে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত নিকি ফ্লোরিস ও ব্র্যাডলি বেনাভিদেস ২০২০ সালে বিতর্কিত ওই ল্যাপটপ তদন্তের সময় এফবিআইয়ের বিদেশি গোয়েন্দা হস্তক্ষেপবিষয়ক টাস্কফোর্সের দায়িত্বে ছিলেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে এ ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

ইউরোপে মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে চাপে পোশাক রপ্তানি

ইউরোপে মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে চাপে পোশাক রপ্তানি

ইউরোপের বিভিন্ন দেশে মূল্যস্ফীতিজনিত বিক্ষোভ, বৈশ্বিক জ্বালানি সংকট এবং প্রতিদ্বন্দ্বী উৎপাদক দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাতে অনিশ্চয়তা বাড়ছে। এতে রপ্তানি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিল্পোদ্যোক্তা ও অর্থনীতিবিদরা।

কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইয়াসিন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামে আরও এক পথচারী আহত হয়েছেন। 

জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭

জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭

জর্ডানের মধ্যাঞ্চলে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন। 

শুক্রবার দেশটির কারাক গভর্নরেটের হামুদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা একটি গাড়িতে করে এসে গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর পর পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।