নোয়াখালীতে নাশকতার অভিযোগে আটক ৩

নোয়াখালীতে নাশকতার অভিযোগে আটক ৩

প্রতিকি ছবি

নোয়াখালীতে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত তিনজনকে আটক করেছে সুধারাম থানা পুলিশ। 

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে মাইজদীর বিভিন্ন স্থান থেকে সত্য নারায়ণ (৬০), আলমগীর (৫০)-সহ তিনজনকে আটক করে সুধারাম থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আটকের সত্যতা স্বীকার করে বলেন, নাশকতার অভিযোগে তিনজনকে আটক করছে সুধারাম থানা পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।