ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে রাশিয়া।
- নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে: জামায়াত
- * * * *
- আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
- * * * *
- সিলেটে সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
- * * * *
- পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্ঘটনার শিকার চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
- * * * *
- কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার
- * * * *
র
হেফাজতের কর্মসূচিতে নাশকতার ঘটনায় পল্টন থানার মামলায় বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেলসহ ১৩ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- দিনাজপুর শহরের রেলকোলীর বাসিন্দা লোকমানের ছেলে সোহেল (৩৮), আরোহী সিপাহী পাড়ার রুস্তম আলীর মেয়ে সেলিনা (২৮) এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের বাসিন্দা মৃত বেলাল হোসেনের ছেলে মাওলানা হযরত আলী (৫৬)।
কক্সবাজারে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত আন্তর্জাতিক ‘ফ্লিট রিভিউ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বেড়েছে। নতুন করে এ সময়ে আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৬৩ হাজার ৩৩০ জন আর মৃত্যু হয়েছে দু’হাজার ৩০৮ জনের।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কার্চনারকে দুর্নীতির দায়ে সাজা দেওয়া হয়েছে। ৬৯ বছর বয়সী ক্রিস্টিনাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে এসেছেন। ইতোমধ্যে ইনানি সমুদ্র সৈকতে প্রথমবারের মতো বাংলাদেশে নৌ বাহিনী আয়োজিত বাংলাদেশসহ বিশ্বের ২৮ দেশের নৌ বাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এসএ মালেক-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ১৯৬৩.৮৬ কোটি টাকার ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।