তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমাবেশের জন্য মাঠের বিকল্প মাঠ হতে পারে, রাস্তা হতে পারে না। কিন্তু বিএনপি সবসময় ব্যস্ত রাস্তার কথা বলছে।
র
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।সোমবার (৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের পেশকার আতিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামীকাল ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস। দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের এ দিনটিতে পতন ঘটে তৎকালিন স্বৈরশাসকের।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২ হাজার ৭০৬ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষকদের জন্য "প্রিপারেশন অ্যান্ড প্রসেস অব পাবলিশিং রিসার্চ আর্টিকেলস্ ইন ইন্টারন্যাশনাল জার্নাল" শিরোনামে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ঘুষ কেলেঙ্কারির মামলায় দণ্ডিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।জামিনের বিরুদ্ধে দুদকের করা আবেদন আজ সোমবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ।
বিশ্বকাপের ২২তম আসরের শেষ আটে জায়গা নিশ্চিত করতে ব্রাজিলকে অবশ্যই এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে পরাজিত করতে হবে। তবে সোমবার (৫ ডিসেম্বর) বিশ্বমঞ্চের শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে বড় চমক দিতে চাইবে কোরিয়ানরা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হবে দল দুটি।
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, ‘আমাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষিত ও যোগ্য শিক্ষক রয়েছে। তাই ভর্তি প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কলেজগুলোতে অনেক আসন রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ষাটোর্ধ্ব নাগরিকদের করোনার টিকার চার নাম্বার ডোজ অথবা ২য় বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনে বুস্টার ডোজে অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্ব নাগরিকরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকে তারল্য নিয়ে কোনো অপপ্রচারে কর্ণপাত না করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক উন্নত দেশ বিপদের মধ্যে থাকলেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্থিতিশীল রয়েছে ।