জমি নিয়ে সংঘর্ষে দিনাজপুরের বীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় রত্না আকতার নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের নারীসহ ১০ জন আহত হয়েছে।
- ইবির পঞ্চম সমাবর্তনের নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি
- * * * *
- নড়াইলে বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬ দিন পর মামলা
- * * * *
- আয়ারল্যান্ডে নার্সের চাহিদা : বাংলাদেশের সম্ভাবনা
- * * * *
- ফ্রান্স-ইতালি সীমান্তে ড্রোন নজরদারিতে আদালতের বিধিনিষেধ
- * * * *
- চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯
- * * * *
র
নরসিংদীর রায়পুরার মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে (৫০) গুলি করে হত্যার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) মো: আল আমিন। তবে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
রাজধানীর মেরুল বাড্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশফাকুর রহমান চৌধুরী শাতিল (১৯) নামে বি এন স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সোয়াইব (১৮) ও রূপম দত্ত (১৯) নামে দুই পলিটেকনিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা পলিটেকনিকেল ইনস্টিটিউটের সিভিল চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা জাপানী অর্থনৈতিক অঞ্চল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এর মধ্যদিয়ে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) এর পাশাপাশি জাপানী বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে
পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন,মাদকের বিরুদ্ধ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে।
মন্ত্রী আজ রোববার বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকায় 'মানস' সিলেট জেলা, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা শাখা আয়োজিত মাদক বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরো ৪১০ জন।
এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সের চমকপ্রদ জোড়া গোলে এবং অলিভার জিরুর রেকর্ডে ৩-১ গোলে পোল্যান্ডকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স উঠল গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
ইরানের অ্যাটর্নি জেনারেল একটি ধর্মীয় সম্মেলনে বলেছেন, ইসলামী নীতি-নৈতিকতা দেখভাল করার জন্য তৈরি সেদেশের বিশেষ পুলিশ বাহিনীকে ভেঙে দেয়া হয়েছে।হিজাব না পরার জন্য এই বাহিনীর হাতে আটক মাহসা আমিনি নামে ২২ বছরের এক তরুণীর মৃত্যুর পর ইরানে গত আড়াই মাস ধরে চলা সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে মোহাম্মদ জাফর মোনতাজেরির কাছ থেকে এই ঘোষণা এলো।
অবিশ্বাস্য! অকল্পনীয়! হঠাৎ করে সবকিছু ভাবলে আপনি বিশ্বাস করতে চাইবেন না। চোখ কচলে হয়তো আবার দেখবেন, গায়ে চিমটিও কাঁটবেন। নাহ! ঠিকই আছে। বিশ্বাস করতে না চাইলেও বিশ্বাস করতেই হবে। হেরে গেছে ভারত, ১ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের জয়ের নায়ক। নিরাশার সাগরে হাবুডুবু খেয়েও কোনোরকমে তীরে এসে ভিড়েছে জয়ের নৌকা।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিজয়ের মাসকে কেন্দ্র করে বাংলা বিভাগে শুরু হয়েছে সাংস্কৃতিক সপ্তাহ ও বিজয় উৎসব। এবারের উৎসবের প্রতিপাদ্য ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’।