র

দেশের সকল সেনানিবাসে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২২ শুরু

দেশের সকল সেনানিবাসে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২২ শুরু

দেশের সকল সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২২ আজ থেকে শুরু হয়েছে।সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২২’র উদ্বোধন করেন। 

যশোরে তিন লক্ষ অবৈধ মনির বিড়ি ও বিড়ি তৈরির সরঞ্জামাদি জব্দ

যশোরে তিন লক্ষ অবৈধ মনির বিড়ি ও বিড়ি তৈরির সরঞ্জামাদি জব্দ

যশোরের ঝিকরগাছা থানায় অভিযান চালিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া বিপুল পরিমান ব্যান্ডরোল বিহীন মনির বিড়ি, বিড়ির লেবেল, ফিল্টার কাগজ ও মিক্সার তামাক জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এ অভিযান পরিচালনা করেন।

'কাশ্মীর ফাইলস্' ছবির সমালোচনা করে বিতর্কে ইসরায়েলি পরিচালক

'কাশ্মীর ফাইলস্' ছবির সমালোচনা করে বিতর্কে ইসরায়েলি পরিচালক

ভারত-শাসিত কাশ্মীরে ১৯৯০ এর দশকে অত্যাচারের শিকার হয়ে হিন্দুদের ভিটেমাটি ছাড়তে বাধ্য হবার ঘটনা নিয়ে তৈরী একটি সিনেমাকে 'প্রচারমূলক' আর 'অশ্লীল' বলে মন্তব্য করেছেন ভারতের আন্তর্জাতিক ফিল্ম উৎসবের জুরি বোর্ডের চেয়ারম্যান নাদাভ লাপিড।

ইরান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ নিয়ে রাজনৈতিক অস্থিরতা

ইরান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ নিয়ে রাজনৈতিক অস্থিরতা

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্র ও ইরান ঐতিহাসিকভাবেই বিশ্ব রাজনীতিতে আলোচিত ও প্রাসঙ্গিক দুটি দেশ।

দেশে করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৯

দেশে করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৯

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১১ জন।এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৩৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৩৬ হাজার ৫৬৭ জনে পৌঁছেছে।

মিসর-সিরিয়ার সাথে সম্পর্কোন্নয়নের চেষ্টায় তুরস্ক

মিসর-সিরিয়ার সাথে সম্পর্কোন্নয়নের চেষ্টায় তুরস্ক

মিসর ও তুরস্ক দেশ দুটি পুনরায় রাষ্ট্রদূত নিয়োগ করে কয়েক মাসের মধ্যেই কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে পারে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু। সোমবার তিনি এই কথা বলেছেন।

সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে বিপিডিবি’র ১০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি

সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে বিপিডিবি’র ১০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি

সৌদি আরবের এসিডব্লিউএ পাওয়ার বাংলাদেশে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে একটি নন-বাইন্ডিং সমঝোতা স্মারক সই করেছে।

১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অন্যান্য সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন।মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষু হাসপাতালের কাউন্টার থেকে ১০ টাকার টিকিট কিনতে  প্রথমে নিচতলায় যান প্রধানমন্ত্রী।

বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু

বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু

বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি হাওয়াইয়ের মাউনা লোয়া ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো সোমবার বিস্ফোরিত হয়ে লাভা উদগীরণ শুরু করেছে। মাউনা লোয়া আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত লাভা ও ছাই উদগীরণ প্রকৃতির ভয়ঙ্কর রূপ ধারণ করে ছড়িয়ে পড়ছে।