র

হজ-ওমরাহ সম্মেলন, মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হজ-ওমরাহ সম্মেলন, মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীতে প্রথম জাতীয় হজ ও ওমরাহ ব্যবস্থাপনা সম্মেলন-২০২২ এবং হজ ও ওমরাহ মেলার উদ্বোধন করেছেন। তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

পোল্যান্ডে ইচ্ছাকৃত হামলার কোনো আভাস নেই : ন্যাটো প্রধান

পোল্যান্ডে ইচ্ছাকৃত হামলার কোনো আভাস নেই : ন্যাটো প্রধান

পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গ।

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ

চট্টগ্রামে পাঁচ মাসের বকেয়া বেতন না দিয়েই দীপস অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিক ও কর্মচারীরা।

এমন কর্মসূচি ঘোষণা করব না, যাতে জনগণের কষ্ট হয় : মির্জা ফখরুল

এমন কর্মসূচি ঘোষণা করব না, যাতে জনগণের কষ্ট হয় : মির্জা ফখরুল

১০ ডিসেম্বর বিএনপির চূড়ান্ত আন্দোলন নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আশ্বস্ত করতে চাই, আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশে এমন কোনো কর্মসূচি ঘোষণা করব না, যাতে জনগণের দুর্ভোগ ও কষ্ট হবে।

বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে কুয়েতের প্রস্তাব বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে কুয়েতের প্রস্তাব বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার স্থাপনে কুয়েতের প্রস্তাব অনুযায়ী কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে কুয়েতের প্রস্তাব বাস্তবায়নে কাজ করুন।’ 

অর্থনৈতিক অঞ্চলে বৃহত্তর বিনিয়োগে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অর্থনৈতিক অঞ্চলে বৃহত্তর বিনিয়োগে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বৃহত্তর বিনিয়োগে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সিঙ্গাপুর সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের পাশাপাশি টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূতের আশঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘনীভূতের আশঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে যা আরো ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। 

রাশিয়ায় অর্থনৈতিক মন্দা

রাশিয়ায় অর্থনৈতিক মন্দা

রাশিয়ায় চলতি অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকে মোট দেশজ উৎপাদন চার শতাংশ কমে যাওয়ায় দেশটির অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে।বুধবার জাতীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের প্রকাশিত প্রাথমিক হিসেব থেকে এ তথ্য জানা যায়। 

জার্মানি ও যুক্তরাজ্যে স্বাস্থ্য পরিক্ষা শেষে ঢাকায় রাষ্ট্রপতি

জার্মানি ও যুক্তরাজ্যে স্বাস্থ্য পরিক্ষা শেষে ঢাকায় রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ স্বাস্থ্য পরিক্ষা ও চোখের চিকিৎসায় জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন।বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার স্ত্রী রাশিদা খানম এবং সফরসাথীদেরকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি গত মধ্যরাতে ঢাকার উদ্দেশ্য লন্ডন ত্যাগ করে।