ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৪ জনকে আটক করেছে ।
- আয়ারল্যান্ডে নার্সের চাহিদা : বাংলাদেশের সম্ভাবনা
- * * * *
- ফ্রান্স-ইতালি সীমান্তে ড্রোন নজরদারিতে আদালতের বিধিনিষেধ
- * * * *
- চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮১৯
- * * * *
- সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ১ম সভা
- * * * *
- জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে এমবিএ-ইএমবিএ প্রোগ্রামের সেমিনার
- * * * *
র
খুচরা ও ফেরি করে তামাক বিক্রি বন্ধ এবং তামাক বিক্রিতে লাইসেন্স প্রথা প্রচলনের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী (হকার) ইউনিয়ন। এসব ইউনিয়নের নেতারা বলছেন, ফেরি করে তামাক বিক্রি বন্ধ ও লাইসেন্স পদ্ধতি প্রচলন হলে প্রায় ১৫ লাখ হকার বেকার হবেন।
রাজধানীর খিলক্ষেত এলাকায় মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ রোববার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৪ কোটি ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্ত দু’টাই কমেছে। আক্রান্ত হয়েছে দুই লাখ ১৫ হাজার ৯৪৯ জন। আর মারা গেছেন ৫৪০ জন।
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নেভাদা রাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কর্টেজ মাস্তো জয়ী হয়েছেন। এর মাধ্যমে সিনেটের নিয়ন্ত্রণ বাইডেনের হাতেই থাকলো।
পাবনার সুজানগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল ব্যান্ডরোল ও নকল ব্যান্ডরোল যুক্ত অবৈধ বাংলা বিড়ি জব্দ করেছে র্যাব-১২। শনিবার রাতে একটি বিড়ি ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এসব অৗবধ বিড়ি ও জাল ব্যন্ডরোল জব্দ করে র্যাব।
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহাতের খবর পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি বাজার সংলগ্ন সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও একজন।শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
বর্ণিল মহড়ার সময় যুক্তরাষ্ট্রে দুই সামরিক বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে দুই সামরিক বিমানের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পর বিমান দুটি বিধ্বস্ত হয়।