র

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ইমরান, লংমার্চ শুরু মঙ্গলবার

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ইমরান, লংমার্চ শুরু মঙ্গলবার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান হাসপাতাল থেকে ছাড়া পেয়ে লাহোরে তার জামান পার্ক বাড়িতে ওঠেছেন। আর তার দলের লংমার্চ মঙ্গলবার তার গুলিবিদ্ধ হওয়ার স্থান ওয়াজিরাবাদ থেকে আবার শুরু হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তিনি রাওয়ালপিন্ডিতে লংমার্চে যোগ দেবেন।

ওষুধ ভেজালকারীদের শাস্তি মৃত্যুদণ্ড : স্বাস্থ্যমন্ত্রী

ওষুধ ভেজালকারীদের শাস্তি মৃত্যুদণ্ড : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলছেন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭২-এ ওষুধ ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড, ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেয়ার বিধানও রয়েছে।

ডেঙ্গু পরীক্ষা সরকারিতে ১০০, বেসরকারিতে ৩০০ টাকা

ডেঙ্গু পরীক্ষা সরকারিতে ১০০, বেসরকারিতে ৩০০ টাকা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সরকারি হাসপাতালে এখন থেকে ডেঙ্গু পরীক্ষায় ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নেয়া হবে।

সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর

সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর

সরকারি কর্মচারীদের গ্রেফতারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার বিধান বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

বিদেশ থেকে রেমিট্যান্স পাঠাতে চার্জ লাগবে না

বিদেশ থেকে রেমিট্যান্স পাঠাতে চার্জ লাগবে না

দেশের বাইরে বসবাসরত প্রবাসীদের দেশে রেমিট্যান্স পাঠাতে আর চার্জ দেয়ার প্রয়োজন হবে না। একইসাথে বিদেশে ছুটির দিনেও রেমিট্যান্স পাঠাতে পারবেন তারা। এ সিদ্ধান্ত আগামীকাল সোমবার (৭ নভেম্বর) থেকে কার্যকর হবে।

‘গাধা জল ঘোলা করে খায়’: বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে তথ্যমন্ত্রী

‘গাধা জল ঘোলা করে খায়’: বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে তথ্যমন্ত্রী

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাবার বিষয়ে বিএনপি’র বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গাধা জল ঘোলা করে খায়’। 

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কাজ করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কাজ করবে যুক্তরাষ্ট্র

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বলেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। কিভাবে কাজ করবে জানতে চাইলে তিনি বলেন, ইউএসআইডি বাংলাদেশের সুশীল সমাজের সাথে কাজ করবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তঃবদলি কার্যক্রমে বাধা নেই

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তঃবদলি কার্যক্রমে বাধা নেই

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তঃবদলি কার্যক্রমে কোনো বাধা নেই।