র

বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির বার্লিন থেকে আজ রাতে লন্ডনে পৌঁছেছেন।যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী  জানান, রাষ্ট্রপতি বার্লিন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে সন্ধ্যা  পৌনে ছয়টায় (স্থানীয় সময়) লন্ডনে এসে পৌঁছান।

ডাচদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় প্রোটিয়াদের

ডাচদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় প্রোটিয়াদের

 জিতেলে সেমিফাইনাল এমন সমিকরণে  নেদারল্যান্ডসের কাছে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার।  সুপার টুয়েলভ পর্বের শেষ দিনে এসে অঘটন ঘটিয়ে দিলো ডাচরা। অ্যাডিলেইড ওভালে প্রোটিয়াদের হারিয়ে দিয়েছে ১৩ রানে। এই জয়ে ডাচরা আনন্দে বিশ্বকাপ শেষ করতে পারলেও চোখের জলেই বিদায় নিতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার। ডাচদের বিপক্ষে এই হারের কারণে বিশ্বকাপ থেকে ছিটকেই গেছে দলটি।

আজ শুরু এইচএসসি পরীক্ষা, থাকছে যেসব নির্দেশনা

আজ শুরু এইচএসসি পরীক্ষা, থাকছে যেসব নির্দেশনা

আজ রোববার সারাদেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ছয় লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় নয় হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিতলেই নিশ্চিত সেমিফাইনাল, হারলেই নিশ্চিত বিদায়, শেষ হয়ে যাবে বিশ্বকাপ। যে জিতবে সেই সেমিফাইনালে পা রাখবে, এমন সমীকরণ সামনে নিয়েই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। অ্যাডিলেড ওভালে আজ রোববার দুই দলের লড়াইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।

যে কারণে বিমানের সাড়ে ৩ হাজার কোটি টাকা মওকুফ করছে সরকার

যে কারণে বিমানের সাড়ে ৩ হাজার কোটি টাকা মওকুফ করছে সরকার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে পাওনা ৩ হাজার ৪৪৯ কোটি টাকা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমান কর্তৃপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে এ টাকা মওকুফ করা হচ্ছে।

ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

ধান ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত  এক নারীর মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। নারীর আনুমানিক বয়স ৫৫ বছর।শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার কুন্দগ্রাম ইউপির কারিমাপাড়ার বুড়িমারা মাঠ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা

লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। রবিবার পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডিসেম্বরে বিএনপিকে ছাড় দেওয়া হবে না : ওবায়দুল কাদের

ডিসেম্বরে বিএনপিকে ছাড় দেওয়া হবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে এখন ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “ডিসেম্বরে খেলা হবে, প্রস্তুত হয়ে যান। ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না। 

৯৪টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পুনরায় পরীক্ষা করতে বলেছে ইসি

৯৪টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পুনরায় পরীক্ষা করতে বলেছে ইসি

অনিয়মের কারণে গত ১২ অক্টোবর স্থগিত হয়ে যাওয়া গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের ৯৪টি কেন্দ্রের সিসিটিভি ফুটেজ পুনরায় তদন্ত করতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।