ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
র
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার। দুপুর ২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ৬টি স্বর্ণের বার ও ১ কেজি ওজনের স্বর্ণালঙ্কারসহ এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার দুপুরে এগুলো উদ্ধার করা হয়।
ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে এক দিন আগেই বরিশাল পৌঁছেছেন দলটির দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে এসেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল মঈন খান।
সীমান্তের কাছে উত্তর কোরিয়া প্রায় ১৮০টি যুদ্ধবিমান জড়ো করেছে- এমন তথ্যের পর শুক্রবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, তারাও বিমান শক্তি বাড়াচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।
দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৬২ জনের।
আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজনে মরবো, জেলে যাবো তবুও দেশ ছেড়ে পালাবো না।
বান্দরবান-রাঙ্গামাটি-মিয়াননমার সীমান্তজুড়ে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকায় অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পার্বত্য জেলা বান্দরবানের চারটি উপজেলায় পর্যটক ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা আরো বেড়েছে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।