র

যে সব এলাকায় সপ্তাহব্যাপী গ্যাস সরবরাহ বিঘ্ন থাকবে

যে সব এলাকায় সপ্তাহব্যাপী গ্যাস সরবরাহ বিঘ্ন থাকবে

গ্যাস সঞ্চালন লাইনে কারিগরি কাজের জন্য ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ঢাকা শহরের দক্ষিণাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকা এবং নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গ্রাহকরা এক সপ্তাহ গ্যাস সরবরাহে ব্যাঘাত বা নিম্নচাপের সম্মুখীন হতে পারেন।

সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬) ও একই মহল্লার নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)।

এইচএসসি পরীক্ষায় যেসব নির্দেশনা মানতে হবে

এইচএসসি পরীক্ষায় যেসব নির্দেশনা মানতে হবে

রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

তীব্র বায়ুদূষণে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

তীব্র বায়ুদূষণে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ চরম পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতির এতটাই অবনতির হয়েছে যে, আজ শনিবার থেকে সেখানকার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখন থেকে ক্লাস হবে অনলাইনে। 

হত্যাচেষ্টার জন্য তিনজনকে দায়ী করলেন ইমরান

হত্যাচেষ্টার জন্য তিনজনকে দায়ী করলেন ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান তাকে হত্যার চেষ্টা করার জন্য দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীতে কর্মরত এক মেজরকে দায়ী করেছেন।

মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতার ইন্তেকাল

মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতার ইন্তেকাল

মিসরীয় মুসলিম ব্রাদারহুডের ভারপ্রাপ্ত নেতা ইব্রাহিম মুনির যুক্তরাজ্যে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ব্রাদারহুড এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডনে শুক্রবার সকালে নিজের বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি নির্বাসনে বসবাস করছিলেন।

বিশ্বে করোনা আক্রান্ত ৬৩ কোটি ৭৩ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্ত ৬৩ কোটি ৭৩ লাখ ছাড়াল

করোনার তান্ডবে থমকে ছিল গোটা বিশ্ব।  তবে করোনার দাপট কমতে থাকায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল বিশ্বের সবকিছু।  এর মাঝে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য আবারও থমকে যাওয়া শুরু করেছে গোটা বিশ্ব।

রফতানিতে সামগ্রিক পতন : আয় বেড়েছে তৈরি পোশাকে

রফতানিতে সামগ্রিক পতন : আয় বেড়েছে তৈরি পোশাকে

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, রফতানি আয়ের সামগ্রিক পতন সত্ত্বেও বাংলাদেশের পোশাক খাত আগের বছরের তুলনায় অক্টোবরে রাজস্বে তিন দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে সড়ক দুর্ঘটনায় শাওন নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় ভটভটি চালক শাওনের বাবা সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর গ্রামের শামসুল আলী সামান্য আহত হন।

২১ দিনের শিশুর পেটে ৮টি ভ্রূণ!

২১ দিনের শিশুর পেটে ৮টি ভ্রূণ!

বয়স মাত্র ২১ দিন। জন্মের পর পেট ফুলে গিয়েছিল। এতে চিন্তায় পড়ে যায় ওই শিশুর পরিবার। টিউমার ভেবে একটি বেসরকারি হাসপাতালে নিয়েছিল শিশুকে। কী হয়েছে জানতে চিকিৎসকরা বাধ্য হন অস্ত্রোপচার করতে। কিন্তু অস্ত্রোপচারের পর যা মিলল, তা দেখে চক্ষু চড়ক গাছ। ২১ দিনের শিশুর পেটে মিলল ৮টি ভ্রূণ।