সীমান্তে চলমান অস্থিতিশীল পরিস্থিতির বিষয়ে বৈঠকে বসতে রাজি হয়েছে মিয়ানমার। এ নিয়ে রোববার সকাল ১০টায় কক্সবাজারের টেকনাফে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
- ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ সরকার
- * * * *
- খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
- * * * *
- সৌদি আরবের আকাশচুম্বী ভবনে ফের হুতি হামলা, আহত অন্তত ১১
- * * * *
- অসমাপ্ত কাজের চাপে ক্লান্ত মস্তিষ্ক: করণীয় জানালেন বিশেষজ্ঞরা
- * * * *
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত
- * * * *
র
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার কচু পাতার পানি নয়, তাই ধাক্কা দিয়ে সরকার ফেলে দেয়া যাবে না।’
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬৯ জনের দেহে।ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১৯ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৩৭ জন।
ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে।শনিবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাইরের মাঠে (পূর্বতন বাণিজ্য মেলার মাঠ) জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর পার্লামেন্টে প্রথম প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল লেবার পার্টির নেতার আক্রমণের মুখে পড়তে হয়েছিলো ঋষি সুনাককে, যেখানে অর্থনৈতিক সংকটের জন্য শাসক দলের তীব্র সমালোচনার পাশাপাশি নতুন সাধারণ নির্বাচনের দাবি উঠে এসেছে পরিষ্কার ভাবেই।
বাবর আজমদের এখন দেয়ালে পিঠ ঢেকে গিয়েছে। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই বাজে হার। সমালোচনায় ক্ষতবিক্ষত হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে পাকিস্তান।
কুমিল্লার মুরাদনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহাসড়কের মুরাদনগরের গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে প্রায় একঘণ্টা ধরে ওই সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে দুই পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
নিজের জমি ও বাড়ি রক্ষায় ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মা ও মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির ফলে খাদ্যের দাম কমে যাওয়ায় প্রায় ১০ কোটি মানুষ চরম দারিদ্র থেকে রেহাই পেয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ কথা বলেছেন।