র

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫ লাখ ৮০, মৃত ১ হাজার ৪৩১

২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫ লাখ ৮০, মৃত ১ হাজার ৪৩১

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কমেছে। আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৮০ হাজার ৩০৯ জন। আর মারা গেছেন এক হাজার ৪৩১ জন।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে একজন অফ-ডিউটি ​​পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এ ঘটনা ঘটে।

২০ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

২০ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

দেশে ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সুইজারল্যান্ডে ‘নিকাব পরলে’ ১ লাখ টাকা জরিমানার প্রস্তাব

সুইজারল্যান্ডে ‘নিকাব পরলে’ ১ লাখ টাকা জরিমানার প্রস্তাব

সুইজারল্যান্ডের সরকার সংসদে আইনের একটি খসড়া পাঠিয়েছে। সেই আইনে প্রস্তাব করা হয়েছে, যদি কেউ মুখ ঢাকা আইন ‘বোরকা নিষিদ্ধ’ ভঙ্গ করে তাহলে তাকে প্রায় এক হাজার ডলার জরিমানা করা হবে। বাংলাদেশের মুদ্রার তুলনায় যা এক লাখ টাকার সমান।

ইরাকের নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ

ইরাকের নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ

ইরাকের আইনপ্রণেতারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দিশ রাজনীতিবিদ আব্দুল লফিত রশিদকে নির্বাচিত করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার সমাপ্তি ঘটল। পার্লামেন্ট সূত্র জানিয়েছে, আব্দুল লতিফ কুর্দ বারহাম সালেহ’র স্থলাভিষিক্ত হবে।

কিছু ভুল বোঝাবুঝি বাংলাদেশ-চীন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে’

কিছু ভুল বোঝাবুঝি বাংলাদেশ-চীন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে’

বাংলাদেশ-চীন সম্পর্কের দ্রুত ও সুষ্ঠু উন্নয়ন হয়েছে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেছেন, ‘আমার স্বীকার করা উচিত যে চীন-সম্পর্কিত ইস্যুতে এখনো কিছু ভুল বোঝাবুঝি রয়েছে, যা সাংস্কৃতিক পার্থক্য, জ্ঞানভিত্তিক পক্ষপাতিত্ব বা ভুয়া খবর থেকে উদ্ভূত।’

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছে তুরস্ক

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছে তুরস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানে এক শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন।

জনগণই বলছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ : তথ্যমন্ত্রী

জনগণই বলছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী  ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণই বলছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত  প্রশ্নবিদ্ধ। তিনি বলেন,‘গাইবান্ধার উপনির্বাচনে মাঠে কর্মরত নির্বাচন কমিশনের কর্মকর্তারা লিখিত দিয়েছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, কোনো গন্ডগোল হয়নি, আর পাঁচশ’ কিলোমিটার দূরে বসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে নির্বাচন কমিশন পুরো উপনির্বাচন বাতিল করেছে, যে কারণে জনগণই বলছে কমিশনের এ সিদ্ধান্ত  প্রশ্নবিদ্ধ।

ইউক্রেনের বিভিন্ন শহরের ৪০ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের বিভিন্ন শহরের ৪০ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের বিভিন্ন শহরের ৪০ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ।বৃহস্পতিবার ইউক্রেন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পরের দিনই এই হামলা চালানো হলো।