র

যশোরে এক কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

যশোরে এক কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

সীমান্তরক্ষী বাহিনী বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারদর এক কোটি ৬৮ লাখ টাকা। 

মানবসেবায় রোটারিয়ানরা প্রশংসনীয় কাজ করছেন : স্পিকার

মানবসেবায় রোটারিয়ানরা প্রশংসনীয় কাজ করছেন : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানবসেবায় নিয়োজিত থেকে রোটারিয়ানরা প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, সমাজের দরিদ্র, অবহেলিত ও সুযোগ বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে, কর্মদক্ষতা বৃদ্ধিতে, উদ্যোক্তা সৃষ্টিতে রোটারী ক্লাব গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ

দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা‘র জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।

নারী ফুটবল দলকে সম্বর্ধনা ও অর্থ পুরস্কার দিয়েছে সেনাবাহিনী

নারী ফুটবল দলকে সম্বর্ধনা ও অর্থ পুরস্কার দিয়েছে সেনাবাহিনী

ওমেন্স সাফ জয়ী বাংলাদেশ দলকে সম্বর্ধনা  দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স এ অনারম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে  সাফ চ্যাম্পিয়নশীপে  অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী দল ও সংশ্লিষ্ট  সকলকে সম্বর্ধনা দেয় বাংলাদেশ সেনাবাহিনী। 

আরব আমিরাতকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

আরব আমিরাতকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

অবশেষে এক বছর পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৩২ রানে হারিয়েছেস্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। এই জয়ে  আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলো টাইগাররা। প্রথম ম্যাচ ৭ রানে জিতেছিলো টাইগাররা।

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের টর্চার সেল আবিষ্কার : আটক ৩

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের টর্চার সেল আবিষ্কার : আটক ৩

ভোরে কিংবা গভীর রাতে চক্রটি ওঁৎ পেতে থাকে সড়কের আশপাশেই। রিকশা বা অটো রিকশায় কোনো যাত্রীকে দেখলেই কৌশলে থামিয়ে অস্ত্র ঠেকায়। সাথে থাকা মোবাইলফোন কিংবা টাকা যা আছে লুটে নেয়। 

করতোয়ায় নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৬৮

করতোয়ায় নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৬৮

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায়  মঙ্গলবার আরো ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮ জনে। এদের মধ্যে নারী ৩১ জন, শিশু ২০ জন ও পুরুষ ১৭ জন।এখনো নিখোঁজ রয়েছে ২০ জনের বেশি।

অক্টোবর থেকে কলড্রপে টকটাইম ফেরত : বিটিআরসি

অক্টোবর থেকে কলড্রপে টকটাইম ফেরত : বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সোমবার চালু করা একটি নির্দেশিকা অনুসারে মোবাইল ফোন অপারেটরদের অক্টোবর থেকে কলড্রপের জন্য টকটাইম ফেরত দিয়ে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে হবে।