র

নোয়াখালীতে বাসের ধাক্কায় সাংবাদিকের মৃত্যু

নোয়াখালীতে বাসের ধাক্কায় সাংবাদিকের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাসের ধাক্কায় খোরশেদ আলম সিকদার (৫৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।  মঙ্গলবার রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লুহানস্ক পুনর্দখলের পথে ইউক্রেন

লুহানস্ক পুনর্দখলের পথে ইউক্রেন

লুহানস্কের ইউক্রেনীয় গভর্নর গাইদাই জানিয়েছেন, লুহানস্কের বিলোহোরিভকা গ্রামটি ইউক্রেনের সেনা দখল করে নিয়েছে। এখান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে লিসিচ্যানস্ক শহর। গত গরমে এটিই হলো লুহানস্ক অঞ্চলে শেষ ইউক্রেনীয় শহর যা রাশিয়া দখল করেছিল।

সাড়ে ৯৪ বিলিয়ন ডলার ছাড়াল বিদেশী ঋণ

সাড়ে ৯৪ বিলিয়ন ডলার ছাড়াল বিদেশী ঋণ

বাংলাদেশের সরকারি-বেসরকারি বিদেশী ঋণ সাড়ে ৯৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে উল্লেখ করা হয়েছে, জুন ২০২২ শেষে মোট বিদেশী দায়দেনা পূর্ববর্তী ৯ মাসের তুলনায় সাড়ে ১১ শতাংশ বেড়ে ৯৪.৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এ সময়ে সরকারি ও বেসরকারি উভয় খাতের বিদেশী ঋণ বৃদ্ধি পেয়েছে। বিদেশী ঋণ বেড়েছে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদে।

বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের গোলাবর্ষণ ‘অনিচ্ছাকৃত ভুল’ : নিউইয়র্কে মোমেন

বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের গোলাবর্ষণ ‘অনিচ্ছাকৃত ভুল’ : নিউইয়র্কে মোমেন

বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সাম্প্রতিক মর্টার শেল গোলাকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পৃথিবীতে পিঁপড়ার সংখ্যা ২০০০০০০০০০০০০০০০০!

পৃথিবীতে পিঁপড়ার সংখ্যা ২০০০০০০০০০০০০০০০০!

রসগোল্লা খেয়ে ফেলার পর রস মাখা প্লেট ঘণ্টাখানেক ফেলে রাখলেই থিকথিক করে ছেয়ে ফেলে পিঁপড়েরা। ওই পিঁপড়াই গুণতে গেলে হিমসিম খেতে হবে। এবার কিন্তু গোটা পৃথিবীর ‘পিপীলিকা-সুমারি’ করে ফেলার ‘অসাধ্য’ সাধন করে ফেলেছেন এক দল গবেষক। পৃথিবীতে যত পিঁপড়া রয়েছে, বিশেষ পদ্ধতিতে তার সংখ্যা গুণে ফেলেছেন ওই জীববিজ্ঞানীরা। সংখ্যাটি হল ২০০০০০০০০০০০০০০০০। গুণে ফেলা সহজ কথা নয়।

বাংলাদেশ বিশ্ব নাগরিক হিসেবে শিশুদের গড়ে তুলবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিশ্ব নাগরিক হিসেবে শিশুদের গড়ে তুলবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বাংলাদেশের শিশুদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযুক্ত করে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী বছর থেকে একটি নতুন জাতীয় পাঠ্যক্রম চালু করতে যাচ্ছে। 

ইভ্যালি থেকে বিচারপতি শামসুদ্দিন মানিকের বোর্ডের পদত্যাগ

ইভ্যালি থেকে বিচারপতি শামসুদ্দিন মানিকের বোর্ডের পদত্যাগ

 ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে পদত্যাগ করেছে সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন ৫ সদস্যের পরিচালনা বোর্ড।

বাংলাদেশের সাথে ব্যবসার ক্ষেত্রে ডলারের বদলে টাকা-রুপি লেনদেনের আহ্বান ভারতের

বাংলাদেশের সাথে ব্যবসার ক্ষেত্রে ডলারের বদলে টাকা-রুপি লেনদেনের আহ্বান ভারতের

বৈদেশিক মুদ্রার সংকটে ভোগা বাংলাদেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে রুপি বা টাকা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’ (এসবিআই)।

মাশা আমিনির মুত্যুর বিক্ষোভকালে নিহত ৩

মাশা আমিনির মুত্যুর বিক্ষোভকালে নিহত ৩

পুলিশি হেফাজতে মাশা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদকালে তিনজন নিহত হয়েছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুদিস্তান প্রদেশের গভর্নর ইসমাইল জারেই কুশা। তবে তিনি জানান, রাষ্ট্রবিরোধী চক্র তিনজনকে হত্যা করেছে।