র

২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু

২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জন মারা গেছেন। আগের দিন একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।এ সময়ে সংক্রমণ বেড়েছে ১ দশমিক ১৩ শতাংশ। 

মিয়ানমারে স্কুলে হেলিকপ্টার হামলা, ৭ শিক্ষার্থীসহ নিহত ১৩

মিয়ানমারে স্কুলে হেলিকপ্টার হামলা, ৭ শিক্ষার্থীসহ নিহত ১৩

মিয়ানমারে একটি স্কুল ও গ্রামে হেলিকপ্টার হামলা চালিয়ে সাত শিশুসহ অন্তত ১৩ জনকে হত্যা করেছে দেশটির জান্তা সরকার।সোমবার (১৯ সেপ্টেম্বর) হামলার শিকার স্কুলটির প্রশাসক এবং একজন উদ্ধারকর্মী এ তথ্য জানিয়েছেন।

মিয়ানমার সব সময় একই দাবি করে : ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

মিয়ানমার সব সময় একই দাবি করে : ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

এই অঞ্চলের সম্ভাব্য অস্থিতিশীলতার বিষয়ে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের কাছে বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে। মিয়ানমারের সাথে সীমান্তবর্তী এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও তাদের ব্রিফ করা হয়েছে।

সেলিম চেয়ারম্যানের আগাম জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

সেলিম চেয়ারম্যানের আগাম জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানকে হাইকোর্টের দেয়া চার সপ্তাহের আগাম জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।

দেশের কোথাও সারের সংকট নেই : খাদ্যমন্ত্রী

দেশের কোথাও সারের সংকট নেই : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের কোথাও সারের সংকট নেই। তিনি বলেন, সারের সংকট আছে বলে মিথ্যা তথ্য রটিয়ে একটি গোষ্ঠী আতঙ্ক সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সার নিয়ে অহেতুক অস্থিরতা তৈরি করলে কেউই রেহাই পাবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারন করেন। খাদ্যমন্ত্রী বলেন, কৃষকরা সময় মতো সার পাচ্ছেন এবং পর্যাপ্ত পরিমান সার মজুত আছে।

সমুদ্র বন্দরসমূহে আজও তিন নম্বর সতর্ক সংকেত

সমুদ্র বন্দরসমূহে আজও তিন নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে আজও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে খলা হয়েছে।
মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণ ও উত্তরভাগে সক্রিয়। 

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অপরাধে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

জাতিসঙ্ঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসঙ্ঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্ত্যেষ্টিক্রিয়া শেষে স্বামীর পাশে সমাহিত রানি

অন্ত্যেষ্টিক্রিয়া শেষে স্বামীর পাশে সমাহিত রানি

রানি দ্বিতীয় এলিজাবেথকে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উইন্ডসরের সেইন্ট জর্জেস চ্যাপেলের কাছে তার স্বামী ডিউক অব এডিনবরার পাশে সমাহিত করা হয়েছে বলে জানানো হয়েছে রাজপরিবারের পক্ষ থেকে। এ সময় কেবল ঘনিষ্ঠ পারিবারিক সদস্যরা উপস্থিত ছিলেন।