পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
র
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান গ্রিসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দেশটি যদি এজিয়ান সাগারে তুর্কি জঙ্গি বিমানগুলোকে হয়রানি করা অব্যাহত রাখে তবে তাকে 'চড়া মূল্য' দিতে হবে। সেইসাথে তিনি সামরিক পদক্ষেপ গ্রহণের ইঙ্গিতও দিয়েছেন।
বিদ্রোহের আগুনে জ্বলতে থাকা মিয়ানমারের দক্ষিণ-পূর্বের রাজ্য কায়াহতেই গত ১৫ মাসে জান্তা সরকারের অন্তত ১৫০০ সৈন্য নিহত হয়েছে। আর এ সময়ের মধ্যে প্রাণ গেছে ১৫০ জন প্রতিরোধ যোদ্ধারও। শনিবার থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের স্থানীয় দৈনিক দ্য ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গ্রুপ পর্বে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে পরাজিত হওয়ার মধুর প্রতিশোধ সুপার ফোর-এ নিলো শ্রীলংকা। আজ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকা ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান সংঘাতের জেরে সে দেশের আর কোনো নাগরিককে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।
চা শ্রমিকদের ঘর করে দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চা শ্রমিকরা ভালোভাবে বাঁচলে এই শিল্প বাঁচবে। এই শিল্প যাতে ধ্বংস না হয় সেই আহ্বানও জানান তিনি।
বিএনপি আবার ফিনিক্স পাখির মতো উড়ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘যেহেতু বিএনপি আবার জেগে উঠছে। বিএনপি আবার ফিনিক্স পাখির মতো উড়ছে। সুতরাং তাকে (তারেক রহমান) আবার দমিয়ে ফেলতে হবে। তাকে আবার ফেলে দিতে হবে।’
রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, যদি রাশিয়ার অস্তিত্ব কোনোভাবে হুমকির মুখে পড়ে তাহলে মস্কো পরমাণু অস্ত্র ব্যবহারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। একইসাথে ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র পাঠানোর ব্যাপারে মার্কিন সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।
নর্ড স্ট্রিম পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করার বিষয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে রাশিয়া।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরো ১৫৫ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১২ হাজার ৫৩১ জনে। এছাড়া নতুন একজনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৩২৭ জনে।শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।