র

ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু।রোববার জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

সার পরিস্থিতি মনিটরিং নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে

সার পরিস্থিতি মনিটরিং নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে

সার পরিস্থিতি মনিটরিং করতে কৃষি মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ আজ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাজ করবে।

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোঃ সালাহ উদ্দিন খান আর নেই

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোঃ সালাহ উদ্দিন খান আর নেই

আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, যশোরের ফরেনসিক মেডিসিন বিভাগের স্বনামধন্য শিক্ষক, সহযোগী অধ্যাপক ও সাবেক সিভিল সার্জন ডা. মোঃ সালাহ উদ্দিন খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম বন্দরে স্ক্যানার বসানো হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম বন্দরে স্ক্যানার বসানো হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দরের প্রত্যেক গেইটে আমদানি-রফতানির জন্য স্ক্যানার বসানো হবে। কারণ বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন হচ্ছে এই বন্দর। এর নি নিরাপত্তার জন্য স্ক্যানার বসানো প্রয়োজন। প্রতিমন্ত্রী আজ রোববার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনকালে এসব কথা বলেন।

মেরিন সিটির বালু ভরাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মেরিন সিটির বালু ভরাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মেরিন সিটির আড়াই হাজার বিঘা জমি ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
জনস্বার্থে আনা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে : ওবায়দুল কাদের

বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে : ওবায়দুল কাদের

বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সন্ত্রাসী কার্যক্রম বন্ধে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, থাকবে সেনাবাহিনী

সন্ত্রাসী কার্যক্রম বন্ধে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, থাকবে সেনাবাহিনী

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের বিস্তার রোধে যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আমরা মাঝেমধ্যেই সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করছি। বিনা কারণে আমরা রক্তপাতও দেখছি। মাঝেমধ্যে মিয়ানমার থেকে মাদকের আনাগোনাও লক্ষ্য করছি।