র

অভিযান চালিয়ে নোয়াখালীতে বিএনপির ১২ নেতাকর্মী আটক

অভিযান চালিয়ে নোয়াখালীতে বিএনপির ১২ নেতাকর্মী আটক

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে বিএনপির ১২ নেতাকর্মীসহ মোট ৩৫ জনকে আটক করেছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে সুধারাম থানায় ১ জন, বেগমগঞ্জ থানায় ৭ জন, চরজব্বর থানায় ১ জন এবং সোনাইমুড়ী থানায় ৩ জন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বই কেনার প্রকল্প বাতিল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বই কেনার প্রকল্প বাতিল

সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বইসহ ১ হাজার ৪৭৭টি বই কেনার প্রকল্প বাতিল করা হয়েছে। 

দেশে আরো ২৪৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

দেশে আরো ২৪৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে মারা যায়নি কেউ।ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনে। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জনই থাকল।

বিএনপি-জামাত আলাদা হতে পারে না : হানিফ

বিএনপি-জামাত আলাদা হতে পারে না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, পাকিস্তানের আদর্শে বিশ্বাসী বিএনপি-জামাত একে অপরের পরিপূরক। এরা কখনো আলাদা হতে পারে না।

নিবন্ধন পরীক্ষায় আইসিটি শিক্ষকদের আবেদনের সুযোগ দিতে হাইকোর্ট নির্দেশ

নিবন্ধন পরীক্ষায় আইসিটি শিক্ষকদের আবেদনের সুযোগ দিতে হাইকোর্ট নির্দেশ

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে : ওবায়দুল কাদের

বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে : ওবায়দুল কাদের

বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

পি কে হালদারসহ ১৪ জনের বিচার শুরু

পি কে হালদারসহ ১৪ জনের বিচার শুরু

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রে ৩ ভাড়াটিয়া খুন, হামলাকারী নিহত

যুক্তরাষ্ট্রে ৩ ভাড়াটিয়া খুন, হামলাকারী নিহত

যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরের এক অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে বিতাড়িত হওয়া এক ব্যক্তি অন্য পাঁচ ভাড়াটিয়াকে গুলি করেছে। এতে তিনজন মারা গেছে। তাদের বাইরে বের করার জন্য রোববার সকালে ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।

যে ৪ কারণে ভারতের কাছে হারলো পাকিস্তান

যে ৪ কারণে ভারতের কাছে হারলো পাকিস্তান

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলো ভারত। দুবাইয়ের এই স্টেডিয়ামেই ঠিক ১০ মাস আগে পাকিস্তানের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল ভারত। তাই রোহিত শর্মাদের জন্য ম্যাচটা ফিরে আসাও বটে।