শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশে ধর্ম শিক্ষাকে সংকুচিত করা হয়েছে, চরমোনাই পীরের এ বক্তব্য একেবারেই সঠিক নয়। ধর্ম শিক্ষাসহ দেশের নৈতিকতা শিক্ষা আরো সম্প্রসারিত করা হয়েছে।’
র
রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশকে বাংলাদেশ আশার আলো দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ শুক্রবার বলেছেন, তাইওয়ানের চারপাশে চীনের বিশাল পরিসরের সামরিক মহড়া মিত্রদের কেবল এই গণতান্ত্রিক দ্বীপদেশটি পরিদর্শন করতে এবং এর প্রতি সংহতি প্রদর্শনের জন্য আরো দৃঢ়প্রতিজ্ঞ করেছে।
রাশিয়া বলেছে, দেশটির সেনাবাহিনী রুশ নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনায় হামলা চালানোর কাজে ব্যবহৃত একটি হাউইটজার কামান ধ্বংস করেছে। গত কিছু দিন যাবত প্রায় প্রতিদিনই ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ওই পরমাণু স্থাপনায় কামানের গোলা বর্ষণ করে আসছিল কিয়েভ।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শুক্রবার বলেছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় কুশিয়ারা নদীর অন্তর্বর্তীকালীন পানি বণ্টন সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। তিনি বলেন, এর আগে প্রক্রিয়া সম্পন্ন করতে সমঝোতা স্মারকের সম্মত খসড়াটি ভারতীয় মন্ত্রিসভায় পাঠানো হয়েছে।
সর্বভারতীয় ফুটবল সংস্থার ওপর থেকে নির্বাসন তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা ফিফা। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে ফিফার তরফে। ১১ দিন পর ওঠল নির্বাসন। ফলে অক্টোবরে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হতে আর কোনো বাধা থাকল না। শুক্রবার রাতের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভারতীয় ফুটবল সমর্থকরা।
দোয়া করছি, আপনি ফর্মে ফিরে আসুন- এভাবে ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির উদ্বুদ্ধ করলেন পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন আফ্রিদি। তার এই বক্তব্য সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র নেতা গুলাম নবি আজাদ। অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে পাঁচ পাতার একটি চিঠি পাঠিয়েছেন, এবং কংগ্রেসের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
করোনাভাইরাসের টিকা প্রস্তুতকারক সংস্থা মডার্না মামলা করতে চলেছে অন্য টিকা প্রস্তুতকারী ফাইজার এবং বায়োএনটেকের বিরুদ্ধে। মডার্নার অভিযোগ, এই দুই সহযোগী সংস্থা করোনার টিকা তৈরির সময় তাদের স্বত্ব লঙ্ঘন করেছে।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর দুই জওয়ানকে। বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের একজন এএসআই ও একজন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর বাগদা থানার পুলিশ সূত্রে।