র

শ্রীমঙ্গলে চা-বাগানের টিলাধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু

শ্রীমঙ্গলে চা-বাগানের টিলাধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু

সিলেটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে পাহাড়ের সুরঙ্গ থেকে মাটি খুঁড়তে গিয়ে চাপা পড়ে চার নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।

নোয়াখালীর হাতিয়ায় ট্রলার ডুবিতে নিহত ২

নোয়াখালীর হাতিয়ায় ট্রলার ডুবিতে নিহত ২

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা দুই জেলের মৃত্যু হয়েছে এবং এক জেলে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। 

লঘুচাপ নিম্নচাপে পরিণত : সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপ নিম্নচাপে পরিণত : সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল থাকায় দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। 

পার্টিতে মদ পানে মাতাল ফিনিশ প্রধানমন্ত্রী, সমালোচনার ঝড়

পার্টিতে মদ পানে মাতাল ফিনিশ প্রধানমন্ত্রী, সমালোচনার ঝড়

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন এক পার্টিতে কয়েকজন সেলিব্রেটি ও বন্ধুর সাথে নাচছেন ও গান গাইছেন। এমন একটি ভিডিও ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনা চলছে। এ ঘটনায় বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েছেন তিনি।

চেরনোবিলের মতো বিপর্যয়ের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ

চেরনোবিলের মতো বিপর্যয়ের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাপোরিঝজিয়া পারমাণবিক কেন্দ্রের কাছে লড়াই নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

বাতাসের মানে উন্নতি, দূষিত শহর হিসেবে ঢাকা ১৭তম

বাতাসের মানে উন্নতি, দূষিত শহর হিসেবে ঢাকা ১৭তম

একদিন আগে ‘অস্বাস্থ্যকর’ থাকার পর শুক্রবার সকালে ঢাকার বাতাসের মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৮ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭তম স্থানে রয়েছে। এ স্কোর জানান দিচ্ছে যে, ঢাকার বাতাসের মান এখন ‘স্বাভাবিক’ পর্যায়ে এসেছে।

১০ সন্তান জন্ম দেয়া নারীদের ১০ লাখ রুবল দেবেন পুতিন

১০ সন্তান জন্ম দেয়া নারীদের ১০ লাখ রুবল দেবেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিক্রি জারি করেন। যেখানে বলা হয়েছে, রাশিয়ার যেসব নারী ১০ বা তার বেশি সন্তান জন্ম দেবেন তাদের ‘মাদার হিরোইন’ পুরস্কারে ভূষিত করা হবে। এর আওতায় পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক রুশ নারীকে দেওয়া হবে ১০ লাখ রুবল, সেই সঙ্গে প্রদান করা হবে রাশিয়ার পতাকা খচিত একটি স্বর্ণপদক। 

নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে হিন্দু সম্প্রদায়কে নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান জানিয়েন। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার ভোগ করবেন। আমরা এখানে চাই যে আমাদের সকল ধর্মের মানুষ নিজেদের সমান অধিকার নিয়ে বসবাস করবে। এদেশের মাটিতে সকলের সমান অধিকার, আমারও যতটুকু অধিকার আপনাদেরও ততটুকু অধিকার রয়েছে।’

লিঙ্গ কর্তন : নিউ ইয়র্কে ‘সেলস ম্যান’ এখন ‘সেলস পারসন’

লিঙ্গ কর্তন : নিউ ইয়র্কে ‘সেলস ম্যান’ এখন ‘সেলস পারসন’

নিউ ইয়র্ক রাজ্যে আইন করে লিঙ্গ কর্তন করা হয়েছে। লিঙ্গ-নিরপেক্ষ রাজ্য গড়ার প্রয়াসে ‘সেলস ম্যান’ এখন থেকে ‘সেলস পারসন’ হিসেবে পরিচিত হবেন। এছাড়া ‘কাউন্সিল ম্যান’ হবেন ‘কাউন্সিল পারসন’। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বৃহস্পতিবার লিঙ্গ-নিরপেক্ষ শব্দ প্রয়োগের ওই আইনে সই্ও করেছেন।