সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রমে ডিলার বা জনপ্রতিনিধিদের কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
র
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের সংস্থা আসিয়ান মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে। মিয়ানমারের বিশৃঙ্খলা বন্ধে করণীয় নির্ধারণ করবে সংস্থাটি। মালয়েশিয়ার নেতৃত্বে এ সপ্তাহে এই আঞ্চলিক ব্লকের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেছেন, তার দেশের পরমাণু অস্ত্র বানানোর ক্ষমতা আছে, তবে বোমা বানানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেয়েছে। তুরস্ক প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এই পুরস্কার দেওয়া হয়।
রেলওয়ের নির্মাণাধীন খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত নতুন রেলপথ এবছর ডিসেম্বরে চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সিলেট বিভাগের ২১৫টি পয়েন্টে ৪ লাখ ৬২ হাজার ৫২১ কার্ডধারী এ পণ্য পাবেন।
টানা ৬৫ দিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরা শুরু হয়েছে।বাংলাদেশের জেলেরা বলেন, নিষেধাজ্ঞা ওঠার পর গত বছর যে পরিমাণ মাছ উঠেছিল এবারে তার চাইতে চার থেকে পাঁচগুণ বেশি ইলিশ পাচ্ছেন তারা। বেশিরভাগ মাছের আকার বড়, ওজনেও বেশি।
ভারতে উজানের ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ফের বাড়তে শুরু করেছে তিস্তার পানি। কয়েক সপ্তাহ পানি কম থাকলেও সোমবার দুপুর থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।পানির চাপ মোকাবিলায় ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
রাজধানীর পাঁচ এলাকায় স্বাস্থ্য অধিদফতরের তত্ত্বাবধানে আগামী ৩ আগস্ট থেকে কলেরা মুখে খাওয়ার টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু করবে আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।