র

এক তৃতীয়াংশ বাংলাদেশ আজ সড়কপথে যুক্ত হচ্ছে রাজধানীর সাথে

এক তৃতীয়াংশ বাংলাদেশ আজ সড়কপথে যুক্ত হচ্ছে রাজধানীর সাথে

প্রমত্তা পদ্মা নদীর ওপর দিয়ে বহু প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে আজ শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টার পর সেতুটি উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। তবে সবার ব্যবহারের জন্য রোববার সকাল থেকে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু খুলে দেয়া হবে।

পদ্মা সেতুর উদ্বোধন : প্রধানমন্ত্রীর কর্মসূচির সময়সূচি

পদ্মা সেতুর উদ্বোধন : প্রধানমন্ত্রীর কর্মসূচির সময়সূচি

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। আজ শনিবার উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু। সকাল ১০টায় মাওয়া প্রান্তে সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সেখানে এক সুধী সমাবেশে অংশ নেবেন তিনি।

পদ্মা সেতুর উদ্বোধন আজ

পদ্মা সেতুর উদ্বোধন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যানবাহন চলাচলের জন্য বহুল প্রত্যাশিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু উন্মুক্ত করবেন যা রাজধানী ঢাকা এবং অন্যান্য বড় শহরের সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি বয়ে আনবে। 

রাবিতে ছাত্রলীগের হল থেকে বের করে দেওয়ার অভিযোগ

রাবিতে ছাত্রলীগের হল থেকে বের করে দেওয়ার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হলের এক আবাসিক ছাত্রকে মারধর করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। একই সঙ্গে সেখানে ছাত্রলীগের পছন্দের একজনকে তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। গত বৃহস্পতিবার (২৩ জুন) দিবাগত রাত ২টার দিকে হলের ২৪৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।

নওগাঁয় ট্রাকচাপায় ৫ আরোহী নিহত

নওগাঁয় ট্রাকচাপায় ৫ আরোহী নিহত

নওগাঁওয়ের বাবলাতলীর মোড়ে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকচাপায় সিএনজির ৫ আরোহী নিহত হয়েছেন।

নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাবলাতলী বলিহার কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

দেশে ২৪ঘন্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩ শতাধিক

দেশে ২৪ঘন্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩ শতাধিক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৫ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন।

পদ্মা সেতুর উদ্বোধন: ইবিতে হবে আনন্দ র‍্যালি ও সরাসরি সম্প্রচার

পদ্মা সেতুর উদ্বোধন: ইবিতে হবে আনন্দ র‍্যালি ও সরাসরি সম্প্রচার

ইবি প্রতিনিধি : আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধন উৎসবে শামিল হতে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উদ্বোধন উপলক্ষে ওই দিন সকাল ৯টা ৩০মিনিটে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধনের পর উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দর‌্যালি অনুষ্ঠিত হবে। 

নির্জন কারাগারে অং সান সু চি

নির্জন কারাগারে অং সান সু চি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’কে  গৃহবন্দী দশা থেকে সেনা-নির্মিত রাজধানী নেপিদো’র  নির্জন কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। জান্তার এক মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানায়।