এক সপ্তাহ ধরে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, রাস্তাঘাট ও বসতবাড়ি। নিচু এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে দেড় হাজার পরিবার।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
র
সিলেটের শাহপরান থানা জানিয়েছে শহরের শাপলাবাগ এলাকার অধিবাসী টিটু চৌধুরী নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৭৩১ জনে।
পাবনা প্রতিনিধি:জিআরপি পুলিশ শনিবার সকালে পাবনার ভাংগুড়া উপজেলার বড়ালব্রিজ রেলস্টেশনের কাছে বটতলা রেললাইন থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের খন্ডিত মৃতদেহ উদ্ধার করেছে। সকাল সাড়ে ১০টার দিকে পাবনার ভাংগুড়া থানা পুলিশের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
ইবি প্রতিনিধি:ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। শনিবার (১৮ জুন) কর্মকর্তা সমিতির উদ্যোগে ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করেন তারা।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া শহরের ত্রিমোহনী মোড় এলাকায় পুলিশ দেখে ৩ কেজি গাঁজা ও একটি ডায়াং মোটর সাইকেল রাস্তায় ফেলে দৌড়ে পালিয়ে যায়। আজ দুপুরে ত্রিমোহনীর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তির মাদক বিরোধী আইনের মামলা প্রস্তুতি চলছে।
বন্যা পরিস্থিতির অবনতির কারণে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে চলমান শুধুমাত্র ২০২০ সালের বি.এড অনার্স ১ম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং ২০২০ সালের বি.এড অনার্স দ্বিতীয় বর্ষ ৪র্থ সেমিস্টার পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে সিলেট রেলওয়ে স্টেশন। আজ দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম সিলেট রেলওয়ে স্টেশন আপাতত বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কিত সৌদি নেতা মোহাম্মাদ বিন সালমানের কাছ থেকে নিজেকে দূরে রাখার কথা উল্লেখ করে শুক্রবার বলেছেন, তেল সমৃদ্ধ এ দেশে তার সফরের কারণ যুবরাজের সাথে বৈঠক করা নয়। খবর এএফপি’র।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।