র

অক্ষমতা আড়াল করতে বিএনপি সরকারের ওপর দায় চাপাচ্ছে : কাদের

অক্ষমতা আড়াল করতে বিএনপি সরকারের ওপর দায় চাপাচ্ছে : কাদের

বিএনপি নেতারা নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করতে সরকারের ওপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (৫ এপ্রিল) তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

দায়িত্ব গ্রহণের এক দিন পর শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রীর পদত্যাগ

দায়িত্ব গ্রহণের এক দিন পর শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রীর পদত্যাগ

শ্রীলঙ্কায় নতুন অর্থমন্ত্রী আলি সাব্রি মঙ্গলবার পদত্যাগ করেছেন। এ পদে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তাকে নিয়োগ দেয়ার মাত্র এক দিন পর তিনি পদত্যাগ করলেন। এ দ্বীপরাষ্ট্রটি এখন চরম অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে। 

রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

পূর্ব ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে এনা, নাবিল, সৌখিন ও শাহ ফতেহআলী পরিবহনের কিছু কিছু বাস চলাচল করতে দেখা গেছে। বেতন ভাতা পরিশোধ থাকায় কর্মবিরতি নেই তাদের শ্রমিকদের।

রাজধানীবাসীকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ ওয়াসার

রাজধানীবাসীকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ ওয়াসার

রাজধানীতে হঠাৎ করে ডায়রিয়া প্রকোপ বেড়ে গেছে। যার জন্য রাজধানীবাসীকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।

বগুড়ায় ফেনসিডিলসহ গ্রেফতার ২,ট্রাক জব্দ

বগুড়ায় ফেনসিডিলসহ গ্রেফতার ২,ট্রাক জব্দ

বগুড়ায় অভিযানে ৪৭৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার ও ট্রাক জব্দ করেছে র‌্যাব-১২।সোমবার(৪ এপ্রিল) রাত ১২টার দিকে শেরপুরের সীমাবাড়ী বগুড়া বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পূর্ব ইউক্রেনে ফের আক্রমণের আশঙ্কা

পূর্ব ইউক্রেনে ফের আক্রমণের আশঙ্কা

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পূর্ব ইউক্রেনে রাশিয়া নতুন করে আক্রমণের পরিকল্পনা করেছে। পূর্ব ইউক্রেনের একটি বড় অংশ রাশিয়া দখল করে নিতে চাইছে।

করোনা ভাইরাসের নতুন নয়টি উপসর্গ

করোনা ভাইরাসের নতুন নয়টি উপসর্গ

নতুন নয়টি উপসর্গ যোগ করার মাধ্যমে কোভিড উপসর্গের আনুষ্ঠানিক তালিকা আরও বড় করা হয়েছে।যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা তাদের হালনাগাদ করা নির্দেশিকায় নতুন উপসর্গ হিসেবে গলা ব্যথা, মাংসপেশির ব্যথা ও ডায়রিয়ার উল্লেখ করেছে।

ই-অরেঞ্জের বিরুদ্ধে ৫ শতাধিক গ্রাহকের রিটের আদেশ বুধবার

ই-অরেঞ্জের বিরুদ্ধে ৫ শতাধিক গ্রাহকের রিটের আদেশ বুধবার

টাকা ফেরত দেয়ার নির্দেশনা চেয়ে ই- কমার্স প্রতিষ্ঠান ই অরেঞ্জে ক্ষতিগ্রস্থ ৫৪৭ গ্রাহকের দায়ের করা রিটের শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য রেখেছেন হাইকোর্ট।

বৈষম্য বিরোধী বিল-২০২২ সংসদে উত্থাপন

বৈষম্য বিরোধী বিল-২০২২ সংসদে উত্থাপন

সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য নিরোধে সংসদে ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ সংসদে উত্থাপিত হয়েছে।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ জাতীয় সংসদে ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ সংসদে উত্থাপন করলে তা ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।