র

তাপ প্রবাহ অব্যাহত থাকবে

তাপ প্রবাহ অব্যাহত থাকবে

আবহাওয়া অফিস জানিয়েছে, বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ আরো কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
সন্দ্বীপ ও সীতাকুন্ড উপজেলা  এবং  ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, রাজশাহী, পাবনা, বগুড়া ও পটুয়াখালী জেলাসহ খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ভগ্নিপতির দেয়া আগুনে ভাই-বোন দগ্ধ : বোনের মৃত্যু

ভগ্নিপতির দেয়া আগুনে ভাই-বোন দগ্ধ : বোনের মৃত্যু

ঢাকার আদাবরে ভগ্নিপতির দেয়া আগুনে দগ্ধ ভাই-বোনের মধ্যে একজন মারা গেছে। শুক্রবার (১৮ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দগ্ধ মিতু (১০)। তার শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে।

রাশিয়ার সাথে যেকোনো চুক্তিতে তুরস্ককে থাকার অনুরোধ ইউক্রেনের

রাশিয়ার সাথে যেকোনো চুক্তিতে তুরস্ককে থাকার অনুরোধ ইউক্রেনের

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবা রাশিয়ার সাথে ভবিষ্যতে যেকোনো চুক্তির ক্ষেত্রে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ ও জার্মানির পাশাপাশি তুরস্ককে আরেকটি জামিনদার দেশ হওয়ার অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার আঙ্কারার শীর্ষ কূটনীতিক এ কথা জানিয়েছেন

২৪ ঘণ্টায় নাটোর জেলা কারাগারে ২ কয়েদির মৃত্যু

২৪ ঘণ্টায় নাটোর জেলা কারাগারে ২ কয়েদির মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নাটোর জেলা কারাগারে দুই কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

খাদ্যশস্যের ২০০ জাহাজ আটকে রেখেছে রাশিয়া

খাদ্যশস্যের ২০০ জাহাজ আটকে রেখেছে রাশিয়া

খাদ্যশস্য বোঝাই প্রায় দুই শ’ জাহাজ কৃষ্ণসাগরে আটকে রেখেছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে যুদ্ধ শুরুর পর থেকেই কৃষ্ণসাগরে খাদ্যশস্য বোঝাই সব জাহাজের চলাচল বন্ধ করে দেয় মস্কো।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ নারীর মৃত্যু

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ নারীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেক) গত ২৪ ঘণ্টায় করোনার পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে করোনা ই্উনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দু'জনের মৃত্যু হয়েছে।

নীলফামারীতে বৈদ্যুতিক তারের ফাঁদে আটকা পড়ে চিতাবাঘের মৃত্যু

নীলফামারীতে বৈদ্যুতিক তারের ফাঁদে আটকা পড়ে চিতাবাঘের মৃত্যু

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা নীলফামারী সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ফাঁদে পড়ে বিদ্যুতায়িত হয়ে একটি চিতাবাঘ মারা গেছে। তবে আরেকটি চিতাবাঘ পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে লুকিয়ে আছে।

দ্রব্যমূল্যর উর্ধ্বগতি নিয়ে সরকার উদ্বিগ্ন : হানিফ

দ্রব্যমূল্যর উর্ধ্বগতি নিয়ে সরকার উদ্বিগ্ন : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে ব্যর্থ হয়ে সরকার শুধু অস্ত্রের জোরে ক্ষমতায় টিকে আছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের পরিপেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে সরকার যথেষ্ট উদ্বিগ্ন আছে এবং সরকার যথেষ্ট এবারে পদক্ষেপ নিয়েছে। মনিটরিং টিম দিয়ে মার্কেট সুপারভাইস করা হচ্ছে।

তিন দিনের লালন স্মরণোৎসব আনুষ্ঠানিকভাবে সমাপ্ত

তিন দিনের লালন স্মরণোৎসব আনুষ্ঠানিকভাবে সমাপ্ত

কুষ্টিয়া প্রতিনিধি:  দৌল পূর্ণিমা উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়াবাড়ীতে চলা ঐতিহাসিক লালন স্মরণোৎসব শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে বিশাল এই উৎসবের সমাপ্তি ঘোষনা করেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।