ফিলিস্তিনের ভারতীয় মিশনের প্রধান মুকুল আরিয়ার লাশ রোববার মিশনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ৩৬ বছর বয়সী আরিয়ার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
র
বিশ্বের সবচেয়ে বড় সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি, জারা ইন্টারন্যাশনালের প্রধান সুভেইন টোর হোলসেথের বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব জুড়ে খাবারের সরবরাহে সংকট তৈরি হয়েছে এবং দাম বেড়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতূমের আমন্ত্রণে আজ বিকেলে পাঁচ দিনের সরকারি সফরে আবুধাবির উদ্দেশে ঢাক ছেড়ে যাবেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, মহামারি করোনাভাইরাসের কারণে বৈশ্বিক মন্দা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে তাঁর সরকার দেশের বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিং করছে।
নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের স্বাদ পেলো বাংলাদেশ।আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দল ৯ উইকেটে হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে। আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩২ রানে হেরেছিলো দক্ষিণ আফ্রিকার কাছে। অন্য দিকে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় দেখলো নিউজিল্যান্ড।
ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস (আইসিআরসি) পরিচালক (অপারেশন্স) ডোমিনিক স্টিলহার্ট বিবিসির রেডিও ফোরকে একটি সাক্ষাৎকার দিয়েছেন।তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে, মানবিক করিডোর নিয়ে আসলে কী সমস্যা হয়েছে?
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাযথ মর্যাদায় পালন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ।
মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শহুরে যুদ্ধে অভিজ্ঞ সিরিয়ান যোদ্ধাদের নিয়োগ দিতে যাচ্ছে রাশিয়া। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেশকে এগিয়ে নিতে এখনো জনগণকে অনুপ্রাণিত করছে।তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এখনো আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছে।’
ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন যে, রাশিয়ার সৈন্যদের হটিয়ে পূর্বাঞ্চলীয় শহর চাউহিউভ পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে তাদের বাহিনী।