র

বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দেবে রাশিয়া

বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দেবে রাশিয়া

ইউক্রেনের বিভিন্ন শহর থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দেবে রাশিয়া। এই লক্ষ্যে বিভিন্ন শহরে নতুন ‘মানবিক করিডর’ প্রতিষ্ঠা করা হবে।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

কৌসুলিদের অবহেলার কারণে মামলার জট দুঃখজনক : আইনমন্ত্রী

কৌসুলিদের অবহেলার কারণে মামলার জট দুঃখজনক : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বিচারক, জিপি, পিপি, আইনজীবী, আদালতের কর্মচারীসহ বিচার প্রতিষ্ঠানে দায়িত্বপালনরত সকলকে নিয়েই কিন্তু বিচার বিভাগ।

বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।শ্রীমঙ্গলে আজ সর্বোনিম্ন তাপমাত্রা  ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।  গতকাল কক্সবাজার ও  টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী গণভবনে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড উন্মোচন করেন।

৭ মার্চের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

৭ মার্চের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের

ঐতিহাসিক ৭ মার্চের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনো দেশে যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তার বিরুদ্ধে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পিকআপের চাপায় মা-ছেলে নিহত

পিকআপের চাপায় মা-ছেলে নিহত

বরগুনার আমতলীতে পিকআপের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। পুলিশ পিকআপ চালক মোঃ নুর আলমকে (৩৩) আটক করেছে। পিকআপ জব্দ করা হয়েছে।

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চ

কুষ্টিয়াপ্রতিনিধি: আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের জন্য চূড়ান্ত পর্যায়ে এসে মুক্তিযুদ্ধের জন্য বাঙালি জাতিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন।পরাধীনতা থেকে বাঙালি জাতির মুক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গবন্ধুর ৭ মার্চের এই ভাষণ এক অনন্যসাধারণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা।

ইউক্রেনে যুদ্ধে অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে: জাতিসংঘ

ইউক্রেনে যুদ্ধে অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে: জাতিসংঘ

জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।এদের মধ্যে অন্তত ২৫ টি শিশু রয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত ৭৫৯ জন।

তের বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে তেলের দাম

তের বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে তেলের দাম

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে, এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ দরে উঠেছে। সর্বশেষ ২০০৮ সালে তেলের দাম এই পর্যায়ে উঠেছিল।