যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে যুব ফুটবল খেলার মাঠে পিকআপ ঢুকে ধাক্কা দেওয়ার ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।
র
পুরোনো বার্তা ঘেঁটে লেকচারের স্লাইড খোঁজার ঝামেলা কমাতে ‘ইউনিগ্রিড’ নামে একটি অ্যাপ তৈরি করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী মাহমুদুল হাছান মৃদুল।
ভারতের দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় গ্রেফতার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার মুক্তির আবেদন করা হয়েছে।
বাংলাদেশ ও ইরাকের মধ্যে সম্পর্ক জোরদারে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন নিয়ে সতর্ক পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দিনাজপুর জেলার বিরল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মাধ্যমিক বিদ্যালয়ের দূরবস্থার প্রতিবাদে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ভারতের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া হতাহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজার মহাসপ্তমীর রাতে কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপ ভেঙে অন্তত ২০ জন নিহত হন। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন সকাল থেকেই কলকাতা ও এর আশপাশ এলাকায় বৃষ্টি হচ্ছিল।
শারদীয় দুর্গাপূজার লম্বা ছুটিকে কেন্দ্র করে কাপ্তাইয়ে প্রতিদিন কমপক্ষে ১০ হাজার পর্যটক ভ্রমণে আসবেন বলে আশা করছেন কাপ্তাইয়ে অবস্থিত হোটেল ও মোটেলের পরিচালকরা। আর আগত পর্যটকদের স্বাগত জানানোর জন্য বিভিন্ন হোটেলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কাপ্তাই উপজেলার সকলে হোটেল, মোটেল ও রেস্টহাউজ অনেক আগেই বুকিং হয়ে গেছে। এখন নতুন করে কেউ কোনো রুম বা রেস্টহাউজ বুকিং পাচ্ছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সন্ধ্যায় নগরীর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে বিএনপিতে চলছে নানা প্রস্তুতি।
শনিবার পূজামণ্ডপটির প্রস্তুতি দেখতে যান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করবে।