টাঙ্গাইলের গোড়াইতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

টাঙ্গাইলের গোড়াইতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াইতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১২ টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াইতে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে থাকতে পারে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে গোড়াইতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।