র

বাংলামোটরের রাহাত টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

বাংলামোটরের রাহাত টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

বাংলামোটর রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট কাজ করলেও পরে আরও দুই ইউনিট বাড়ানো হয়। এখন আগুন নিয়ন্ত্রণে মোট ১১ ইউনিট কাজ করছে।

ফেরি স্বল্পতায় কাজিরহাট ফেরিঘাটে প্রায়  ৪০০ ট্রাক আটকা

ফেরি স্বল্পতায় কাজিরহাট ফেরিঘাটে প্রায় ৪০০ ট্রাক আটকা

এম মাহফুজ আলম( পাবনা):  ফেরি স্বল্পতার কারনে যমুনা নদী পার হতে বুধবার পাবনার কাজিরহাট ফেরি ঘাটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকে চার শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে করে কাজিরহাট-আরিচা রুটে চরম ভোগান্তিতে পড়েছেন চার শতাধিক ট্রাকের অন্তত: নয়শ’ শ্রমিক।

লাকসামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

লাকসামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

শিশুদের জন্য বুস্টার ডোজের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস থেকে শিশু-কিশোরদের রক্ষায় আবারও যুগান্তকারী সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য করোনা টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

কুষ্টিয়ায় নৌকার বিপর্যয়, ১১ ইউনিয়নে ১০টিতে পরাজয়

কুষ্টিয়ায় নৌকার বিপর্যয়, ১১ ইউনিয়নে ১০টিতে পরাজয়

কুষ্টিয়া প্রতিনিধি:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের সংসদীয় এলাকা কুষ্টিয়া সদরে ইউপির ভোটে ডুবেছে নৌকা। সদরের ১১ ইউনিয়নে বুধবারের ভোটে একটিতে জয় পেয়েছেন নৌকার প্রার্থী। তবে আটটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। এই বিপর্যয়ের জন্য স্থানীয় নেতাদের সমন্বয়ের অভাবকে দুষছে জেলা আওয়ামী লীগ।

ভারতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৭

ভারতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১৭

ভারতের ঝাড়খণ্ডে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাকের সংঘর্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছে।

বাংলাবাজার-শিমুলিয়ায় নৌচলাচল বন্ধ

বাংলাবাজার-শিমুলিয়ায় নৌচলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে সকল ধরণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে  ফেরিসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বুড়িগঙ্গায় ট্রলারডুবি : আটক ৪

বুড়িগঙ্গায় ট্রলারডুবি : আটক ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় এমভি ফারহান-৬ লঞ্চের চালক ও মাস্টারসহ চারজনকে বুধবার রাতে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।

চার ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

চার ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে  সকল ধরণের দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে  ফেরি চলাচল চার ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আবার চলাচল শুরু হয়েছে। এর আগে ভোর সোয়া ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।