মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চিংড়ি বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য।
র
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। এ ছুটির আগে শনিবার (১৭ অক্টোবর) খোলা থাকছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
এদিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।
রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। পরবর্তীতে পুলিশি সোপর্দ শেষে আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
টলটলে মুক্তো বিন্দুর মতো স্বচ্ছ শিশির জমছে ঘাসের ডগায়, ধানের শিষের পরে। আদিগন্ত মাঠ জুড়ে এখন ধানের প্রাচুর্য, সবুজ স্বপ্ন দুলছে। হলুদে-সবুজে একাকার নয়নাভিরাম অপরূপ প্রকৃতি। চারদিকে হেমবরন ধূসর আবহ ঘিরে রাখছে। দিবসে সোনাঝরা রোদ্দুর। অখণ্ড নীল আকাশ। হিমহিম, স্বল্পায়ু দিন ক্রমে ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, শেষ বিকালে কুয়াশার আবছা চাদর প্রকৃতিকে ঢেকে শিশিরের শব্দের মতো নামছে সন্ধ্যা। নিস্তব্ধ গভীর নিশিথে টুপটাপ শিশির পতনের হিরণ্ময় শব্দ। ‘সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লেখে/ কোন পাথারের ওপার থেকে/ আনল ডেকে হেমন্তকে’...আজ পয়লা কার্তিক।
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের ব্যাংকগুলো 'করপোরেট লাখ টাকা ব্যয় করেছে। গত বছরের জুলাই-ডিসেম্বর ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয়ের পরিমাণ ছিল ১৯৭ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ আগের ছয় মাসের তুলনায় জানুয়ারি-জুন সময়ে সিএসআর ব্যয় কমেছে প্রায় ৭৮ কোটি ৮১ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের জানুয়ারি-জুন ২০২৬ সময়ের সিএসআর কার্যক্রমের পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেশে কার্যরত ৬১টি তপশিলি ব্যাংকের সিএসআর ব্যয়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার সাত জনের মধ্যে পাঁচ জনই সরকারি কর্মচারী। তাদের মধ্যে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন জন এবং পরিবেশ অধিদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন করে কর্মী। এছাড়া দুই জন চাকরিপ্রত্যাশী গ্রেফতার হয়েছেন। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রশ্নপত্র ও উত্তর সরবরাহের বিনিময়ে পরীক্ষার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা নেওয়ার চুক্তি করেছিল চক্রটি। তবে প্রশ্নপত্রের মূল উত্স এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি।
চলতি বছেরের জানুয়ারিতে স্বর্ণের দাম দ্রুত বেড়ে প্রতি ট্রয় আউন্স ৫ হাজার ৫০০ ডলারের বেশি উঠে রেকর্ড গড়েছিল। এরপর দাম অনেকটা কমলেও মূল্যবান এই ধাতুর দাম এখনো ঐতিহাসিকভাবে উচ্চ পর্যায়েই রয়েছে।
বিনিয়োগকারীদের ধারণা, স্বর্ণের দাম আগামী ২ বছরের মধ্যে রেকর্ড উচ্চতায় উঠতে পারে। তথ্য বলছে, গত সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পরিমাণ প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বক্তব্যকে ব্যঙ্গ করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন সংস্থাটির সাবেক সভাপতি সেপ ব্লাটার।
রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের ভেতরে নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে মোশাররফ হোসেন তার ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন। পরে সেখানে নির্মাণাধীন একটি ভবনের পাশে সামনের সুইমিংপুলে মেয়েকে দিয়ে তিনি ভবনের ভেতরে যান। ঘণ্টাখানেক পর নিচতলায় সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।