বগুড়ার সান্তাহারে প্লাস্টিকের কারখানায় আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।
- অন্য ছেলেদের সঙ্গে কথা বলা নিয়ে তর্কাতর্কি, প্রেমিকের হাতে কিশোরী খুন
- * * * *
- মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তেই হামলা, দুই ঘণ্টা রেলপথ অবরোধ
- * * * *
- সাইনবোর্ডে মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন
- * * * *
- ‘মাদার অলরেডি হ্যাজ আ সেকেন্ড চাইল্ড’, জন্মনিবন্ধন করতে গিয়ে হতবাক মা!
- * * * *
- খুলনায় বিএনপি নেতাকে গুলি
- * * * *
র
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
মাগুরার সদর উপজেলার পাজাখোলায় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুত্বর আহতরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মাত্র ৫ মাসে আল কোরআনের হাফেজ হলো ৯ বছরের এক শিশু। নাম তার সিয়াম। কুমিল্লা শহরের মোগরটুলি এলাকার আন-নূর তাহফিজ মাদরাসার হিফজ বিভাগ থেকে সে এ কীর্তি গড়েছে। জেলার চান্দিনার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লাহর বড় ছেলে সিয়াম।
টর্নেডোর তাণ্ডবের পর যুক্তরাষ্ট্র এখনো স্বাভাবিক হয়নি। পাঁচ রাজ্য তছনছ করে দেয়া ভয়ঙ্কর টর্নেডোর ফলে এক শ’র বেশি মানুষ মারা গেছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেনটাকি। সেখানকার গভর্নর জানিয়েছেন, এখনো অনেকে নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। বিস্তীর্ণ এলাকায় পানি ও বিদ্যুৎ নেই।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ১৯৭১ সালের বর্বরোচিত হত্যাযজ্ঞের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত।
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামির সবাইকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
নায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোটা বাতিলে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
বিশ্বজুড়ে প্রযুক্তির বাজারে অ্যাপলের প্রতি আলাদা একটা ঝোঁক অনেক দিনের। তাদের আইফোন, আইপ্যাড, কম্পিউটার ও ওয়াচের প্রতি আলাদা আগ্রহ রয়েছে প্রযুক্তিপ্রেমীদের।